বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

rupees 85 spend for buy a house

বিদেশ | নিলামে কিনেছিলেন ৮৫ টাকায়, সেই বাড়িই ঢেলে সাজাতে প্রায় চার কোটি খরচ হল এই মহিলার

Rajat Bose | ১৬ ডিসেম্বর ২০২৪ ০০ : ০৮Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ মাত্র ৮৫ টাকায় কিনেছিলেন বাড়ি। আর সেই বাড়ি ঢেলে সাজাতে অর্থাৎ বাসযোগ্য করে তুলতে খরচ হল ৩ কোটি ৮০ লক্ষ টাকা!‌


শিকাগোর বাসিন্দা মেরেডিথ টাবোন পেশায় ফিনান্সিয়াল অ্যাডভাইসার ২০১৯ সালে বাড়িটি কিনেছিলেন ইতালিতে। সেখানকার সাম্বুকা ডু সিসিলিয়ায় পুরনো বাড়ির নিলাম চলছিল। বাসের অযোগ্য বাড়ি নিলামে তোলা হয়েছিল। সেই নিলামেই মাত্র ৮৫ টাকায় বাড়িটি কিনেছিলেন ওই মহিলা। সপ্তদশ শতাব্দীর সেই বাড়িটিতে ছিল না বিদ্যুৎ, পানীয় জল। পায়রার খোপের মতো ছিল ঘর। চার বছর পর অন্তত ৩ কোটি ৮০ লক্ষ টাকা খরচ করে অবশেষে বাড়িটিকে বাসযোগ্য করে তুলেছেন টাবোন।


ওই মহিলা বলেছেন, ‘‌বাড়িটি যখন কিনি সেটি প্রায় ভগ্নপ্রায় ছিল। নিলামের কথা শুনে বাড়িটি কেনার জন্য ঠিক করি। তখন প্রতিদিন মেল চেক করতাম। এক দিন মিউনিসিপ্যালিটি থেকে জবাব আসে, বাড়িটি নিলামে কিনতে পেরেছি।’‌ 


এরপর ৫ লক্ষ টাকা দিয়ে বাড়িটির মালিকানা পান টাবোন। জানা গেছে, ওই বাড়িতে তাঁর পূর্বপুরুষরা থাকতেন। ১৯০৮ সালে আমেরিকায় চলে যান তাঁরা। তাই নিলামের কথা শুনেই বাড়িটি কেনার আগ্রহ দেখিয়েছিলেন টাবোন। 


যে শহরে বাড়িটি সেই সাম্বুকা পাহাড়ের উপর অবস্থিত। কিন্তু বাড়িটি এতই ছোট যে পাশের আরও একটি বাড়ি তিনি সাড়ে ১৯ লক্ষ টাকায় কেনেন। তারপর শুরু হয় বাড়িটিকে ঢেলে সাজানোর কাজ। খরচ হয় প্রায় ৪ কোটি টাকা। টাবোন বলেছেন, ‘‌এরকম ঢেলে সাজানোর কাজ আগে কখনও করিনি। একটা গোটা দল ভাড়া করেছিলান বাড়িটিকে ঢেলে সাজানোর জন্য।’‌ আর সাজানোর পরেই বাড়িটি কেনার জন্য প্রচুর ফোন ও মেল পাচ্ছেন টাবোন। কিন্তু তিনি কিছুতেই বাড়ি বিক্রি করতে ইচ্ছুক নন। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া