সোমবার ০৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | সংখ্যালঘু ও সংখ্যাগুরু প্রসঙ্গে ফিরহাদের মন্তব্য তাঁর নিজের, দলের নয়, জানাল তৃণমূল  

Riya Patra | ১৬ ডিসেম্বর ২০২৪ ২৩ : ১৭Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: 'বিতর্কিত  মন্তব্য'র জন্য দলে সমালোচনার মুখে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। সোমবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাঁর বক্তব্যের বিরোধিতা করে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় ফিরহাদের এই মন্তব্য সমর্থন করে না দল। দলীয় এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) তৃণমূলের পক্ষ থেকে এবিষয়ে নিজেদের অবস্থান জানানো হয়েছে স্পষ্ট করে। 

উল্লেখ্য, গত শুক্রবার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ফিরহাদ বলেন, সংখ্যালঘুরাই একদিন সংখ্যাগুরু হবে। যা ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে প্রবল সমালোচনার মুখে পড়েন তিনি। বিরোধী দলগুলি ছাড়াও দলেই তাঁর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সমালোচনা করেন দুই তৃণমূল বিধায়ক। মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ূন কবীর এবং পশ্চিম মেদিনীপুরের বিধায়ক প্রাক্তন পুলিশ আধিকারিক হুমায়ুন কবীর ফিরহাদের এই সংখ্যাগুরু ও সংখ্যালঘু তত্ত্বের বিরোধীতা করে মুখ খোলেন। যদিও রবিবার ফিরহাদ জানান, 'আমি একজন অসাম্প্রদায়িক মানুষ। মনেপ্রাণে ভারতীয় ও দেশপ্রেমিক। কেউ আমার ধর্মনিরপেক্ষতা এবং দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলতে পারবেন না।' 

কিন্তু জানা গিয়েছে, দলের শীর্ষ মহল ফিরহাদের এই সংখ্যালঘু ও সংখ্যাগুরু মন্তব্য মোটেই ভালো চোখে দেখেননি। এটা যে ফিরহাদের একান্তই নিজের বক্তব্য এবং দলের সঙ্গে কোনও সম্পর্ক নেই তা বোঝাতে সোমবার দলের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। সেখানে পরিষ্কার করে তারা জানিয়ে দেয়, এই মন্তব্যের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও সম্পর্ক নেই। তারা এই বক্তব্যকে প্রবলভাবে নিন্দা করছে। সেইসঙ্গে তৃণমূল জানিয়েছে, তাদের আদর্শ হল শান্তি, একতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি। যে কোনও বক্তব্য যা পশ্চিমবঙ্গের সামাজিক বাঁধনে আঘাত হানে তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া