সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১৬ ডিসেম্বর ২০২৪ ২৩ : ১১Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: ১৬ ডিসেম্বর, আজ বাংলাদেশের মহান বিজয় দিবস। দুনিয়ার মানচিত্রে বাংলাভাষি এক রাষ্ট্রের আত্মপ্রকাশের দিন। এই বিজয়ে ভারতীয় সেনার অবদান অপরিসীম। বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে কোটি কোটি বাঙালি ঝাঁপিয়েছিল স্বাধীনতা আন্দোলনে। সঙ্গে আগাগোড়া ছিল ভারতীয় সেনা। ন'মাসের রক্তক্ষয়ী সংগ্রাম। হাজার হাজার ভারতীয় সেনা, মুক্তিযোদ্ধাদের প্রাণ ত্যাগ। মুক্তিযুদ্ধ শেষে ১৯৭১ সালের এই দিনেই ঢাকার রেসকোর্স ময়দানে বীর যোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। এরপর শুধুই ইতিহাস।
'মুক্তিযুদ্ধ' শব্দটি উচ্চারিত হলেই ভারতীয় সেনার বীরত্বের সঙ্গেই এসে পড়ে বঙ্গবন্ধু মুজিবর রহমানের নাম। ১৯৭১-এর ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণ- "সাত কোটি বাঙালিকে দাবায় রাখতে পারবা না। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।" বলা বাহুল্য, বঙ্গবন্ধুর নেতৃত্বেই হিন্দু-মুসলিম নির্বিশেষ বাঙালি 'এক জাতি এক প্রাণ' হয়ে ঝাঁপিয়ে পড়েছিল সংগ্রামে।
স্বাধীনতার পর বাংলাদেশের হাল ধরেছিলেন মুজিব। কিন্তু, ৭৫ সালে তাঁর হত্যার পর থেকেই মাঝেমধ্যেই অন্য খাতে বয়ে চলেছে পড়শি রাষ্ট্রটি। যার সাম্প্রতিক উদাহরণ শেখ হাসিনা সরকারের পতন। ছাত্র আন্দোলনের নাম করে ক্রমেই রাজনীতি গাঢ় হয়েছে। সেদেশে বেড়েছে মৌলবাদীদের রমরমা যার ফলশ্রুতি, বঙ্গবন্ধু মুজিবকেই মুছে ফেলা হচ্ছে ডঃ মহাম্মদ ইউনূসের বাংলাদেশে। অস্বীকার করা হচ্ছে ভারতীয় সেনার ভূমিকা। ওপার বাংলায় উঠেছে ভারতীয় পণ্য বয়কটের ডাক।
কট্টরপন্থীদের মুখে ভারত বিদ্বেষের কথা। ধর্মীয় মৌলবাদ মাথাচাড়া দিয়েছে। নির্যাতিত সে দেশের সংখ্যালঘুরা। পদক্ষেপে ব্যর্থ প্রশাসন। ফলে বলাই যায়, একই পথের পথিক বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসও। এসবের মধ্যেও চলছে মুক্তিযুদ্ধে ভারতের অবদানকে খাটো করার প্রয়াস। বিজয় দিবসের ভাষণে ভারতীয় সেনার অবদান নিয়ে কোনও কথায় বলেননি ইউনূস। যেন, 'অতীত ভোলা' এক জাতি হিসাবে নিজেদের প্রতিষ্ঠার লড়াইয়ে ওপারের কয়েক কোটি বাঙালি।
দুই প্রতিবেশীর সম্পর্কের উত্তাপ বেড়েছে এই আবহেই বাংলাদেশের প্রাক্তন সেনা আধিকারিকদের 'কলকাতা দখল'-এর হুঙ্কার দিয়েছে। বিএনপি নেতা রুহুল কবির রিজভী, ভারতে তৈরি স্ত্রীর শাড়ি-বিছানার চাদর পুড়িয়েছেন। ভারত বিরোধী মানসিকতাকে উসকে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লা। বলেছেন, "যতদিন আমাদের মনে সাঈদ, ওয়াসিম, মুগ্ধ ও সাজিদের রক্ত আছে, ততদিন ভারত আমাদের মধ্যে আধিপত্য বিস্তার করতে পারবে না। ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা হবে।"
নয়াদিল্লির তরফে অবশ্য প্রকাশ্যে এসব নিয়ে কোনও কথা বলা হয়নি। উল্টে, ঢাকায় গিয়ে বাংলাদেশের বিদেশ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন ভারতীয় বিদেশ সচিব। সংখ্যালঘু নির্যাতন নিয়ে কড়া বার্তা দিয়েছেন বিদেশ সচিব বিক্রম মিস্রি। তারপরই সেদেশে সংখ্যালঘুদের উপর হিংসার ঘটনার কথা স্বীকার করেছেন প্রশাসন। কোন পথে নোবেলজয়ী ইউনূসের বাংলাদেশ? নজর রাখছে নয়াদিল্লি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?