সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | 'কংগ্রেস হল নয়া মুসলিম লীগ', প্যালেস্টাইন লেখা ব্যাগ নিয়ে প্রিয়াঙ্কা সংসদে ঢুকতেই নিশানা বিজেপির

RD | ১৬ ডিসেম্বর ২০২৪ ২৩ : ০৫Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: বিতর্ক বাড়ালেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। সোমবার প্যালেস্টাইন লেখা ব্যাগ নিয়ে সংসদে প্রবেশ করেন ওয়েনাড়ের সাংসদ। যা নিয়ে কংগ্রেসকে আক্রমণ করেছে বিজেপি। দেশের শতাব্দী প্রাচীন দলটিকে 'নয়া মুসলিম লীগ' বলে তোপ দেগেছেন পদ্ম নেতা অমিত মালব্য়। এছাড়াও তাঁর কটাক্ষ, 'প্রিয়াঙ্কা রাহুল গান্ধীর চেয়েও বড় বিপর্যয়'। শীতকালীন অধিবেশনের শেষে কংগ্রেসের জন্য দু'মিনিটের নীরবতা পালন করা উচিত বলেও প্রস্তাব দিয়েছেন তিনি। 

এক্স হ্য়ান্ডেল পোস্টে অমিত মালব্য লিখেছেন, 'এই অধিবেশনের শেষে, কংগ্রেসের প্রত্যেকের জন্য দুই মিনিটের নীরবতা পালন করুন, যাঁরা বিশ্বাস করেছিল যে, প্রিয়াঙ্কা গান্ধী বঢরা দীর্ঘ প্রতীক্ষিত সমাধান, তাদের আগেই বোঝা উচিত ছিল যে, রাহুল গান্ধীর চেয়েও বড় বিপর্যয় তাঁর বোন। সংসদে প্যালেস্টাইনের সমর্থনে ব্যাগ নিয়ে আসা, পুরুষতন্ত্রের বিরুদ্ধে লড়াই করা। এটা ঠিক। মুসলমানদের কাছে ঘৃণ্য সাম্প্রদায়িক গুণের সংকেত এখন পুরুষতন্ত্রের বিরুদ্ধে অবস্থান হিসাবে ঢেকে রাখা হয়েছে!' 

 

গত বছর ৭ অক্টোবর ইজরায়েলের বুকে হামলা চালিয়েছিল প্যালেস্টাইনের জঙ্গি সংগঠন হামাস। যার বদলা নিয়ে গাজায় যুদ্ধ ঘোষণা করে দেন ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তারপর থেকেই গাজায় জারি যুদ্ধ, মৃত্যুমিছিল। প্যালেস্তিনীয়দের দুর্দশা নিয়ে সরব হয়েছেন প্রিয়াঙ্কা। ওয়ানাড়ের সাংসদ নির্বাচিত হওয়ার পর প্রথম সংসদ অধিবেশনেও ইজরায়েলের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন তিনি। সোমবার তাঁকে দেখা যায় বিশেষ এক ব্যাগ কাঁধে নিয়ে সংসদে ঢুকতে। যা নজরে কাড়ে সকলের। ব্যাগটিতে বড় বড় অক্ষরে লেখা প্যালেস্টাইন। এর ঠিক নিচেই আঁকা রয়েছে একটি তরমুজ। যা প্যালেস্তিনীয়দের প্রতি সংবেদনার প্রতীক।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া