সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ১৬ ডিসেম্বর ২০২৪ ২২ : ৫৩Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: দেশের পরিচ্ছন্ন শহর ইন্দোর। সেই শহর এখন পরিকল্পনা করছে, শহরকে ভিক্ষুক-মুক্ত রাখার। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর তেমনটাই। জানা যাচ্ছে, নতুন বছরের শুরুর দিন থেকেই, ১ জানুয়ারি থেকে ইন্দোর জেলা প্রশাসন তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করবে, যাঁরা টাকা দেবেন ভিক্ষুকদের।
জেলা শাসক আশিস সিং সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, জেলা প্রশাসন ইতিমধ্যেই ইন্দোরে ভিক্ষা নিষিদ্ধ করার আদেশ জারি করেছে। শহরে ভিক্ষার বিরুদ্ধে প্রশাসন প্রচার চালাবে এই বছরের শেষ দিন পর্যন্ত। নতুন বছরে কার্যকরী হবে নতুন নিয়ম। ১ জানুয়ারি থেকে কেউ ভিক্ষুকদের টাকা দিলে, তাঁকে পড়তে হবে সমস্যায়। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে বলেও জানিয়েছেন তিনি। সহরের সমস্ত বাসিন্দাদের তিনি ভিক্ষা দেওয়া থেকে বিরত থাকার কথা বলেছেন।
উল্লেখ্য, ইন্দোর জেলা প্রশাসন শহরের রাস্তাগুলিকে ভিক্ষুক-মুক্ত করার চেষ্টা চালাচ্ছে। কেন্দ্রীয় সরকারের একটি পাইলট প্রকল্পের অধীনে ভিক্ষুকদের পুনর্বাসনের জন্য চলছে কাজ। দেশের মোট ১০ শহরে এই পাইলট প্রকল্পের কাজ চলছে। শহরগুলি হল-দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ, ইন্দোর, লখনউ, মুম্বই, নাগপুর, পাটনা এবং আহমেদাবাদ। ইন্দোরে ভিক্ষা বিরোধী প্রচার চালানোর সময় বেশ চমকপ্রদ কিছু তথ্য সামনে এসেছে বলেও দাবি প্রশাসনের। যেমন কোনও ভিক্ষুকের রয়েছে বড় পাকা বাড়ি, কারও ছেলে কাজ করেন ব্যাঙ্কে। কেউ বা অন্য শহরে গিয়ে ওঠেন বিলাসবহুল হোটেলে।
ভিক্ষাবৃত্তির নাম শুনলে ভিক্ষুকের দৈন দশার কথাই সাধারণত খেয়াল হয় সকলের। কিন্তু ভিক্ষাবৃত্তি করেও যে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হওয়া যায়, তাও করে দেখিয়েছেন একজন। মুম্বইয়ের ভরত জৈন। ভিক্ষুক। তাঁর সম্পত্তির পরিমাণ ৭.৫ কোটি টাকা। মুম্বইয়ে ১.৪ কোটি টাকার দু' টি ফ্ল্যাট রয়েছে। এছাড়াও থানে এলাকায় আরও দু' টি দোকান রয়েছে। যেখান থেকে মাসিক ৬০ হাজার টাকা ভাড়া পান
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?