বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

this home made remedy can easily remove tan and dirt from your feet and make your skin glowing

লাইফস্টাইল | ট্যান পড়ে পায়ের পাতা লুকোতে হচ্ছে? জানুন ঘরোয়া এই টোটকায় ম্যাজিকের মতো কীভাবে গায়েব হবে কালচে ছোপ

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ১৬ ডিসেম্বর ২০২৪ ২২ : ৫৫Moumita Ganguly

আজকাল ওয়েবডেস্কঃ মুখে ট্যান পড়লে তা ধরা খুব সহজ। কিন্তু শরীরের অন্যান্য অংশ ট্যান পড়লে সচরাচর বোঝা যায় না। এই যেমন পায়ের পাতায় ট্যান পড়লে সিংহভাগ সময়ে তা চোখ এড়িয়ে যায়। বাহারি জুতোর সঙ্গে পায়ের পাতায় ট্যান একেবারেই মানানসই নয়। মুখের পরিচর্যা রোজ করেন। কিন্তু সপ্তাহে ক'দিন পায়ের দেখভাল করেন বলুন তো? অথচ ভাল জুতো পরার পরেও পা একবারেই ঝকঝক করে না। তার কারণ হল পায়ে ট্যান পড়া। পায়ের ত্বক কালো ও প্রাণহীন হয়ে যাওয়ার পরে তার দিকে নজর দেন। কিন্তু ততদিনে অনেকটাই দেরি হয়ে যায়। তাই প্রয়োজন ঘরোয়া টোটকার। 

একটি কাচের বাটিতে চার চামচ লেবুর রস ও এক চামচ গ্লিসারিন নিন। সঙ্গে দিন এক চামচ নারকেল তেল ও‌ এক চিমটে ফিটকিরি গুঁড়ো। হাফ চামচ খাবার সোডাও দিতে হবে। ভাল করে মিশিয়ে নিন। একটি কটন বলে করে পায়ের পাতার কালো দাগছোপ, আঙুলের নোংরার উপর ঘষে ঘষে লাগিয়ে রাখুন। পাঁচ মিনিট রেখে শুকিয়ে গেলে ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। আপনার পায়ের পাতায় জমে থাকা সমস্ত নোংরা এক নিমিষেই গায়েব হবে। 

ফিটকিরি গুঁড়ো পটাশিয়াম অ্যালুমিনাম সালফেট। যা আদপে প্রদাহনাশক এবং অ্যাস্ট্রিনজেন্ট জাতীয় একটি উপাদান। ত্বকের নানা সমস্যা দূর করতে টোটকা হিসাবেও ব্যবহার করা হয় ফিটকিরি। নিয়মিত ব্যবহার করলে ত্বকের উপরে জমা মৃত কোষ সরিয়ে ত্বকের হারানো জেল্লা ফেরাতে সাহায্য করে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া