মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | ছোটবেলার একটি অভ্যাসের জন্যই সাফল্য পেয়েছেন জীবনে! নিজের কোন গোপন রুটিন ফাঁস করলেন বিল গেটস?

Riya Patra | ১৬ ডিসেম্বর ২০২৪ ২২ : ১০Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: মাইক্রোসফটের উদ্ভাবক, কো-ফাউন্ডার। বিশ্বের ধনীদের শীর্ষ তালিকার অন্যতম নাম, যাঁর কথা, কাজ বারবার অনুপ্রাণিত করেছে বহু মানুষকে। মাইক্রোসফট এই মুহূর্তে বিশ্বের বড় সংস্থাগুলির মধ্যে অন্যতম। তাঁর সাফল্য, কাজের দিকে বহু তরুণ-তরুণী তাকিয়ে থাকেন অবাক হয়ে। একাধিকবার তিনি তরুণ প্রজন্মকে সাফল্যের মন্ত্র দিয়েছেন। উৎসাহিত করেছেন কাজের প্রতি। বলেছেন যে কোনও বিষয়ে কৌতূহলী থাকতে, বলেছেন, পড়াশোনা করতে প্রচুর পরিমাণে।  

এবার বললেন, তাঁর শৈশবের অন্যতম এক রুটিন বা অভ্যাসের কথা। যে অভ্যাস তাঁকে পৌঁছে দিয়েছে সাফল্যের দ্বোরগড়ায়। কী সেই রুটিন? কী সেই অভ্যাস? বিল গেটস তাঁর এক সাম্প্রতিক ব্লগে লিখেছেন ওই অভ্যাস বিষয়ে।

মাইক্রোসফট প্রধান বলছেন, ছোট থেকেই, যখন তিনি অস্থির থাকতেন যে কোনও বিষয়ে, তিনি নিজেকে বন্দী করে ফেলতেন একটা ঘরে। ডুবে যেতেন পড়াশোনায়। ঘণ্টার পর ঘণ্টা সেভাবেই কাটাতেন। নিজের ভাবনা চিন্তার মধ্যে থাকতেন। তিনি বলেছেন, কেবল সেই অস্থির সময় কাটাতেই নয়, তাঁর জীবনের সাফল্যের বিষয়েও এই অভ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 

১৯৯০, তার আশেপাশের সময়েও এই অভ্যাস ছিল গেটসের। মাইক্রোসফটের দিনগুলিতে তিনি প্রতি বছর 'থিংক উইক' নিতেন। ওয়াশিংটনের এক জায়গায় তিনি নিজেকে বন্দি করে নিতেন। ওই ঘরে থাকতেন তিনি এবং বই। টেকনিকাল কাগজ পত্র এবং বই নিয়ে কাটাতেন ঘন্টার পর ঘণ্টা। লিখতেন পাতার পর পাতা। ভবিষ্যতের কাজের পরিকল্পনা ছকে নিতেন ওই এক সপ্তাহে বসেই।

সেই সময় এমনকি কারও সঙ্গে কথা বলতেন না তিনি। কেবল যে খাবার সরবরাহ করতেন, তাঁর সঙ্গে যোগাযোগ রাখতেন। ওই সময়ে কোনও ইমেলও দেখতেন না বিল গেটস। বর্তমানের স্মার্ট ফোন এবং প্রযুক্তির যুগে বড় হলে তিনি এই অভ্যাস করতেন কি না, করলেও কীভাবে করতেন সেই প্রশ্নও করেছেন তিনি। তাঁর শৈশবের সঙ্গে বর্তমান সময় এবং এই সময়ের শিশুদের জীবন যাত্রা, অভ্যাসের তুলনাও করেছেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া