সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | একশো থেকে রাতারাতি কোটি কোটি টাকা উপার্জন! কীভাবে ভাগ্যের দরজা খুলল? তরুণীর কাহিনি চমকে দেবে

Pallabi Ghosh | ১৬ ডিসেম্বর ২০২৪ ২১ : ৪৫Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: প্রথম চাকরিতে প্রথম উপার্জন ছিল মাত্র একশো টাকা। কয়েক বছরের মধ্যে কোটি কোটি টাকা উপার্জন করেন বাঙালি তরুণী। শুধুমাত্র বুদ্ধিমত্তা এবং কাজের আগ্রহ নিয়ে পথচলা শুরু হয় তাঁর। এখন বছরে কোটি টাকা উপার্জন করেন সহেলি চ্যাটার্জি। কীভাবে? 

সহেলির পথচলা শুরু হয়েছিল কনটেন্ট রাইটার হিসেবে। ফ্রিল্যান্সিং করে মাত্র ১১০ টাকা উপার্জন করেছিলেন। এক বছরের মধ্যে পেশা বদলে ফেলেন সহেলি। শুরু হয় সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং স্পেশালিস্ট হিসেবে পথচলা। সোশ্যাল মিডিয়ায় ছোট-বড় বিভিন্ন কোম্পানি, ব্র্যান্ডের অর্গানিক রিচে সাহায্য করেন তিনি। এর পাশাপাশি নিজস্ব কোম্পানিও খোলেন। দু'তরফ থেকে আয় পৌঁছে যায় কোটি টাকায়। 

২০১৭ সালে কনটেন্ট রাইটার হিসেবে ২০ হাজার টাকা উপার্জন করেছিলেন। ২০১৯ সালে কনটেন্ট রাইটিং থেকে মার্কেটিংয়ে চলে আসেন সহেলি। সেবছর তাঁর উপার্জন ছিল সাত লক্ষ টাকা। ২০২০ সালে করোনাকালে সোশ্যাল মিডিয়ায় মার্কেটিংয়ের কাজে আরও জোর দেন। সেবছর তাঁর আয় হয়েছিল ১৫ লক্ষ টাকা। ২০২৩ সালে উপার্জন বেড়ে দাঁড়ায় ৭৫ লক্ষ টাকা। বর্তমানে তিনি ১ কোটি ৬৮ লক্ষ টাকার সম্পত্তির মালিক। আইআইটি, আইআইএম থেকে পাশ করেননি সহেলি। শুধুমাত্র পছন্দের কাজেই মনোনিবেশ করেন। তাতেই কয়েক বছরের মধ্যে কোটি টাকার সম্পত্তির মালিক হন বাঙালি তরুণী।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া