সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | এবার অন্য চ্যালেঞ্জ, চিন সফরে যাচ্ছেন অজিত ডোভাল

RD | ১৬ ডিসেম্বর ২০২৪ ২১ : ১৫Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: ১৮ ডিসেম্বর বেজিং যাচ্ছেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। বিশেষ প্রতিনিধিদের গোষ্ঠীর বৈঠকে যোগ দিতেই ডোভালের চিন সফরের পরিকল্পনা। ভারত-চিনের মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর দীর্ঘদিন ধরে সংঘাত জারি রয়েছে। তবে, ডেমচক এবং ডেপস্যাং এলাকা থেকে সবে  উভয় দেশই সেনা সরিয়েছে। সীমান্ত সংঘাত সমাধানের জন্য আলোচনা এগিয়ে নিয়ে যেতেই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার এই সফর বলে জানা গিয়েছে। 

উভয় দেশের বিশেষ প্রতিনিধিদের গোষ্ঠী সীমান্ত সংঘাত সমাধানের জন্য আলোচনা চালাচ্ছে। সেই গোষ্ঠীর সদস্য ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এছাড়াও রয়েছেন, চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই। এক সূত্র জানিয়েছে, "এটাই সমাধানসূত্রের পথ, আমরা আশা করি যে সবকিছু ঠিকঠাক হবে। গালওয়ানের মত ঘটনা এড়াতে চিনের সঙ্গে অর্থবহ আলোচনায় আমরা আশাবাদী।" 

গত ১২ সেপ্টেম্বর রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে শেষবার ডোভাল-ওয়াং ই সাক্ষাৎ হয়েছিল। সেইসময় পূর্ব লাদাখ সীমান্তের ডেমচক এবং ডেপস্যাং থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে সমাধানসূত্র খোঁজার চেষ্টা করছিল ভারত এবং চিন। শেষপর্যন্ত ২১ অক্টোবর সেনা প্রত্যাহার করা হয়েছিল। 

ভারত-চিন সীমান্ত সমস্যা সমাধান উভয় দেসের প্রতিনিধিদের নিয়ে তৈরি বিশেষ প্রতিনিধিদের আলোচনা এই নতুন নয়। ২০০৩ সালে এ ধরনের মঞ্চ তৈরি হয়। তারপর ২২ বার বৈঠক হয়েছে। শেষবার হয় ২০১৯ সালে। এরপরই ২০২০ সালের এপ্রিলে পূর্ব লাদাখের গালওয়ান অঞ্চলে উভয় দেশের মধ্যে সামরিক সংঘাত ঘটে। যা দু'দেশের সম্পর্ক তিক্ত করে এরপর উত্তেজনা প্রশমনে ভারত-চিন বিশেষ প্রতিনিধিরা একাধিকবার বৈঠক করেছিলেন। 

এসবের মধ্যেই ভারত-চিন বিরোধ মেটাতে চলতি বছর ২৩ অক্টোবরে ব্রিকস সম্মেলনের মঞ্চকে কাজে লাগানো হয় আলোচনার জন্যএকমত এরপরই দেমচক এবং দেপস্যাং এলাকা থেকে উভয় দেশই সেনা সরাতে তৎপর হয়। সেই প্রয়াস এগিয়েছে। এরপরই বিরোধের অন্য়ান্য জায়গায় সমাধানের লক্ষে ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের বেজিং সফর বলে মনে করা হচ্ছে। 

সূত্র জানিয়েছে, এই বৈঠক তেকেই পরবর্তী উভয় দেশের সেনাস্তরে বৈঠকের বিষয়টিও স্থির হতে পারে। 

 

 

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া