সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১৬ ডিসেম্বর ২০২৪ ১৮ : ৫৯Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: নদীর ধারে পড়েছিল তরুণীর নিথর দেহ। শুধুমাত্র রক্তমাখা জামার ট্যাগ দেখে তদন্ত শুরু করে পুলিশ। মাত্র দু'দিনের মধ্যে ৩৫ বছর বয়সি তরুণীর খুনের রহস্য ভেদ করল পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যমকে পুলিশ জানিয়েছে, ১৩ ডিসেম্বর ওড়িশার কটকের একটি নদীর ধারে তরুণীর দেহ উদ্ধার হয়। ওই নদী থেকে রক্তমাখা জামা, প্যান্ট খুঁজে পাওয়া যায়। জামার গায়ে 'নিউ স্টার টেলরস' লেখা ছিল। সেই ট্যাগ ধরেই তদন্ত শুরু করা হয়। রাজ্যে ওই নামে একাধিক দর্জির দোকানের খোঁজ পাওয়া যায়। কিন্তু কোনওটির সঙ্গে ট্যাগের লোগোর মিল ছিল না। গঞ্জাম জেলার এক দর্জি পুলিশকে জানান, এই ধরনের ট্যাগ গুজরাটে ব্যবহার করা হয়। গুজরাট পুলিশের সহায়তায় সুরাটে এক দর্জির দোকানে খোঁজ করে পুলিশ।
সুরাটের ওই দর্জি জানান, বাবু নামের এক যুবক জামাটি বানিয়েছিলেন। ১০০ টাকা বাকি থাকায় তিনি ওই যুবককে অনলাইনে টাকা পাঠিয়েছিলেন। যে মোবাইল নম্বরে অনলাইনে টাকা পাঠিয়েছিলেন, সেই নম্বরে ফোন করে বাবুর সন্ধান পায় পুলিশ। জানা যায়, বাবুর আসল নাম জগনাথ। রবিবার তাঁকে রায়গড়ে চলন্ত ট্রেনের মধ্যে থেকে গ্রেপ্তার করা হয়।
দীর্ঘ জেরায় জগনাথ জানান, সম্পর্কে মৃত তরুণীর দেওর তিনি। খুনের ঘটনায় তাঁর দাদা এবং পিসতুতো ভাই জড়িত রয়েছেন। জগনাথ জানিয়েছেন, 'বৌদির সঙ্গে দাদার নিত্যদিন ঝামেলা হত। দাদার সন্দেহ ছিল, বৌদি বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত রয়েছেন। পারিবারিক ঝামেলার কারণে বৌদিকে খুনের পরিকল্পনা করেন দাদা। ১৩ ডিসেম্বর বৌদিকে তিনজনে মিলে শ্বাসরোধ করে খুন করেন।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?