বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১৬ ডিসেম্বর ২০২৪ ১৮ : ৩৩Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: সাধারণ নির্বাচনের জন্য চাপ বাড়ছে। এই আবহেই বাংলাদেশে ভোটের সময় ঘোষণা করে দিলেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মহম্মদ ইউনূস। তিনি বলেছেন,"২০২৫ সালের শেষের দিকে বা ২০২৬ সালের প্রথমেই বাংলাদেশে সাধারণ নির্বাচন হবে।" বিজয় দিবস উপলক্ষে ভাষণে এই ঘোষণা করেছেন নোবেলজয়ী।
গত ৫ই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছাড়েন। এরপরই নোবেলজয়ী ইউনূসকে সে দেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করা হয়। সেই সরকারের চার মাস অতিক্রান্ত। শুরু থেকেই নির্বাচনের মাধ্যমে স্থায়ী সরকারের দাবি তুলেছে আওয়ামী লীগ। সম্প্রতি সেই দাবি উস্কে দিয়েছে বাংলাদেশের জাতীয় পার্টি বা বিএনপি। রাষ্ট্র-ব্যবস্থা সংস্কারে তত্ত্বাবধায়ক সরকারের আর কত সময় চাই? এই প্রশ্নই তুলেছেন বিএনপি নেতৃত্ব। ফলে নির্বাচন আয়োজনের চাপ রয়েছে ইউনূসের উপর।
এসবের মধ্যেই বিজয দিবসের ভাষণে বাংলাদেশের নির্বাচন নিয়ে মুখ খুললেন ডঃ মহম্মদ ইউনূস। হিংসামুক্ত নির্বাচনের কথ উঠে আসে ইউনূসের মুখে। বলেছেন, "এখন থেকে সবাই মিলে যেন এমন একটা ঐতিহ্য সৃষ্টি করতে পারি- যেখানে স্থানীয় নির্বাচন-সহ সব নির্বাচনে এবং সব কেন্দ্রে প্রথমবারের ভোটাররা ১০০ শতাংশের কাছাকাছি সংখ্যায় ভোট দিতে পারেন। এটা নিশ্চিত করতে পারলে ভবিষ্যতে কোনও সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার সাহস করতে পারবে না।"
ভাষণে ড: ইউনূস বলেছেন, "আমাদের সংস্কারের স্বার্থে প্রতিটি কমিশনই গুরুত্বপূর্ণ। তবে নির্বাচনী ব্যবস্থা ও সংবিধান সংস্কারে কমিশনের কথা আমি একটু পৃথকভাবে বলতে চাই। কেননা এই দু'টি কমিশনের সুপারিশের ওপর মূলত নির্ভর করছে, আমাদের আগামী নির্বাচনের প্রস্তুতি ও তারিখ।" বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনার-সহ নির্বাচন কমিশন গঠন করা হয়ে গিয়েছে। এখন মুখ্য নির্বাচন কমিশনারই, বাংলাদেশের ভবিষ্যৎ সরকার গঠন করার প্রক্রিয়ার দায়িত্বে।
ইউনূসের দাবি, এখন সবচেয়ে বড় কাজ নির্ভুল ভোটার তালিকা তৈরি করা। তবে এটা এমনিতেই কঠিন কাজ বলে মনে করেন তিনি। বর্তমানে কাজটা আরও কঠিন হয়েছে বলে মত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার।
ভাষণের শেষে মহাম্মদ ইউনূস বলেন, "আমি সব প্রধান সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বারবার আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি। তবে রাজনৈতিক ঐকমত্যের কারণে আমাদের যদি, আবার বলছি যদি, অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয় তাহলে ২০২৫ সালের শেষের দিকে হয়তো বাংলাদেশে নির্বাচন করা সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও ছয় মাস অতিরিক্ত সময় লাগতে পারে।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?