শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বাণিজ্য | মাত্র ৩৪২ টাকায় মিলবে চার লক্ষ, কোন প্রকল্পে মিলছে এই সুবিধা, জেনে নিন

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ১৬ ডিসেম্বর ২০২৪ ১৮ : ২৫Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: কেন্দ্রের প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা (পিএমজেজেবিওয়াই) এবং প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা (পিএমএসবিওয়াই) সাধারণ মানুষের কাছে বেশ জনপ্রিয়। যে কোনও বিপদে এই দু'টি বিমা প্রকল্প থেকে দু'লক্ষ টাকা করে পাবেন গ্রাহকেরা। নামমাত্র বাৎসরিক খরচে এই দু’টি বিমার সুবিধা পাওয়া যায়।

কেন্দ্রীয় সরকারের একটি পরিসংখ্যান অনুযায়ী, প্রতি দিন গড়ে ছোট বড় মিলিয়ে সারা দেশে ১২৭৫টিরও বেশি দুর্ঘটনা ঘটে। যার মধ্যে শতকরা প্রায় ৩৫ শতাংশ দুর্ঘটনাই গুরুতর চোট-আঘাতের দিকে পরিচালিত করে। সেই কারণেই আগাম দুর্ঘটনার কথা ভেবে সর্বদা নিজেকে প্রস্তুত রাখতে হয়। ২০১৫ সালে এই দুই প্রকল্প শুরু করে নরেন্দ্র মোদীর সরকার। কেন্দ্রের ঘোষণা মতো ১৮ থেকে ৫০ বছর বয়সি সকলেই ‘প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা’য় আসতে পারবেন। বিমাকারীকে প্রতি বছর ৩৩০ টাকা দিতে হবে। বিমাকারী কোনও বিপদে ২ লক্ষ টাকা পাবেন। ‘প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা’র ক্ষেত্রে বিমাকারীকে প্রতি বছর ১২ টাকা দিতে হবে। দুর্ঘটনা বা মৃত্যুর ক্ষেত্রে ২ লক্ষ টাকার বিমা এবং আংশিক প্রতিবন্ধকতায় এক লক্ষ টাকা পাবেন তাঁরা। দু’টি প্রকল্প মিলিয়ে বছরে দিতে হবে ৩৪২ টাকা। 

প্রসঙ্গত দু’টি প্রকল্পই প্রতি বছর পুনর্নবীকরণ করতে হবে। ‘প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা’র আওতায় আসার বয়সসীমা ১৮ থেকে ৭০ বছর। আর ‘প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা’র ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৫০ বছর। স্টেট ব্যাঙ্কের যে গ্রাহকরা এই দু’টি বিমার সুবিধা নিতে চান তাঁদের সেভিংস অ্যাকাউন্ট থেকে ‘অটো ডেবিট’ পদ্ধতিতে সরাসরি টাকা কেটে নেওয়া হবে। বিমার সময় প্রতি বছর ১ জুন থেকে পরের বছর ৩১ মে।

অর্থ মন্ত্রকের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ২১ কোটি ৬৭ লক্ষ নাম নথিভূক্ত হয়েছে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনায়। ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত প্রায় ৪৮ কোটি নাম নথিভুক্ত হয়েছে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনায়।

 


নানান খবর

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া