শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

12 Lakh Crores of loan written of in last 10 years, said Center in the parliament

বাণিজ্য | ১০ বছরে ব্যাঙ্ক থেকে মোছা হয়েছে প্রায় সাড়ে ১২ লক্ষ কোটির ঋণ, লোকসভায় জানাল কেন্দ্র

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ১৬ ডিসেম্বর ২০২৪ ১৭ : ২৭Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: গত ২০১৪-১৫ থেকে শুরু করে দশটি অর্থবর্ষে বাণিজ্যিক ব্যাঙ্কগুলি হিসাবের খাতা থেকে মোট ১২.৩ লক্ষ কোটি টাকার অনুৎপাদক সম্পদ (এনপিএ) মুছে দিয়েছে বলে লোকসভায় জানাল কেন্দ্র। এর মধ্যে গত পাঁচটি অর্থবর্ষে সাড়ে ছয় লক্ষ কোটি টাকার অনুৎপাদক সম্পদ মুছে ফেলেছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি।

কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরি লোকসভায় জানিয়েছেন, রিজার্ভ ব্যাঙ্কার তথ্য অনুযায়ী ২০২৪ সালের সেপ্টেম্বর পর্য্ন্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির অনুৎপাদক সম্পদের পরিমাণ ৩.১৬ লক্ষ কোটি টাকা। বেসরকারি ব্যাঙ্কগুলির ক্ষেত্রে সেই পরিমাণ ১.৩৪ লক্ষ কোটি টাকা। তিনি আরও জানিয়েছেন, ২০১৯ অর্থবর্ষে ২.৪ লক্ষ কোটি অনুৎপাদক সম্পদ মুছে ফেলেছিল ব্যাঙ্কগুলি। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। ২০২৪ অর্থবর্ষে মোছা হয়েছে ১.৭ লক্ষ কোটি। দেশের সব ব্যাঙ্ক মিলিয়ে অনাদায়ী ঋণের পরিমাণ প্রায় ১৬৫ লক্ষ কোটি টাকা। এর মধ্যে ৫১ শতাংশ শুধু রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কেরই। 

গত দশ বছরে সবচেয়ে বেশি অনুৎপাদক সম্পদ মুছে ফেলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। প্রায় দু'লক্ষ টাকা তারা মুছে ফেলেছে নিজেদের খাতা থেকে। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক মুছেছে প্রায় ৯৫ হাজার কোটি টাকা। চলতি অর্থবর্ষের সেপ্টেম্বর মাস পর্যন্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি ৪২ হাজার কোটি টাকা মুছে ফেলেছে তাদের খাতা থেকে। পঙ্কজ আরও জানিয়েছেন, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি চলতি অর্থবর্ষে ১.৪১ লক্ষ কোটি আয় করেছে। কমেছে অনুৎপাদক সম্পদের হারও।

অনাদায়ি ঋণ মুছে ফেলা নিয়ে মোদী সরকারের সঙ্গে বিরোধীদের চাপানউতোর নতুন নয়। বিরোধীদের অভিযোগ, চড়া মূল্যবৃদ্ধি এবং বেকারত্বে কাহিল সাধারণ মানুষ আর্থিক ভাবে কোনও সুরাহা পাচ্ছেন না। নপিএ মুছে ‘বন্ধু পুঁজিপতিদের’ সাহায্য করে চলেছে কেন্দ্র। সরকারের বক্তব্য, অনাদায়ি ঋণ মোছা মানেই খেলাপিদের ছাড় দেওয়া নয়। সংশ্লিষ্ট ঋণগ্রহীতার থেকে সেগুলি উদ্ধারের প্রক্রিয়া চলতে থাকে।


নানান খবর

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া