সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

FIR against a BJP functionary for sexually harassing a Delhi woman

দেশ | কাজ দেওয়ার ছুতোয় মাথায় বন্দুক ঠেকিয়ে 'ধর্ষণ'! অভিযুক্ত উত্তরপ্রদেশের বিজেপি কার্যকর্তা

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ১৬ ডিসেম্বর ২০২৪ ১৬ : ৪৮Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: কাজ দেওয়ার অছিলায় দিল্লির এক তরুণীকে মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণের অভিযোগ উঠল উত্তরপ্রদেশের মথুরার এক বিজেপি কার্যকর্তার বিরুদ্ধে। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ধারায় ধর্ষণের মামলা রুজু করা হয়েছে। যদিও এই অভিযোগ খারিজ করেছেন ওই কার্যকর্তা।

মথুরার হাইওয়ে থানার পুলিশ আধিকারিক আনন্দ কুমার শাহি জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৬৪ (১) (ধর্ষণ) এবং ৩৫১ (৩) (বলপূর্বক ভীতি প্রদর্শন) ধারায় মামলা দায়ের করা হয়েছে। ওই মহিলার বয়ান রেকর্ড করা হবে। বিস্তারিত তদন্তের পর পরবর্তী পদক্ষেপ করা হবে।

পুলিশের কাছে ওই মহিলার লিখিত অভিযোগে থেকে জানা গিয়েছে, তিনি দিল্লির বাসিন্দা। একটি স্বেচ্ছাসেবী সংস্থা চালান। অভিযুক্তের সঙ্গে ওই মহিলার আলাপ ফেসবুক সূত্রে।  মহিলা দাবি করেছেন, স্বেচ্ছাসেবী সংস্থা নিয়ে আলোচনা এবং কাজ দেওয়ার নাম করে গত ১৪ সেপ্টেম্বর ওই বিজেপি নেতা তাঁকে মথুরা ডেকে পাঠান। সেখানে পৌঁছতেই ওই মহিলা এবং তাঁর বন্ধুকে একটি ফার্মহাউসে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছতেই স্বেচ্ছাসেবী সংস্থা নিয়ে আলোচনা করার অছিলায় তাঁর বন্ধুকে ঘরের বাইরে যেতে বলা হয়। এর পরেই মাথায় বন্দুক ঠেকিয়ে তাঁকে ধর্ষণ করা হয়েছে বলে জানিয়েছেন মহিলা। তাঁকে হুমকিও দেওয়া হয় এবং বলা হয় পরবর্তী সময়ে একা আসতে। 

মহিলার আরও অভিযোগ, এর পরের দিনই তিনি স্থানীয় থানায় অভিযোগ দায়ের করতে যান। কিন্তু অভিযুক্ত এলাকায় প্রভাবশালী হওয়ায় কোনও অভিযোগ নিতে চায়নি পুলিশ। অবশেষে তিন মাস পর হাইওয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। 

যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছেন বিজেপির কিষান মোর্চার প্রাক্তন সদস্য এবং অখিল ভারতীয় ক্ষত্রিয় মহাসভার ওই নেতা। তিনি বলেন, ''আমার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন। আমায় কালিমালিপ্ত করতে এই অভিযোগ আনা হয়েছে।''


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া