সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | কোচিং সেন্টারে হঠাৎ উগ্র গন্ধ, শুঁকেই জ্ঞান হারালেন পরপর পড়ুয়া, হাসপাতালে ভর্তি ১০

Pallabi Ghosh | ১৬ ডিসেম্বর ২০২৪ ১৬ : ৩২Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: কোচিং সেন্টারে পড়তে গিয়ে মহাবিপত্তিতে একাধিক পড়ুয়া। কোচিং সেন্টারে ক্লাস চলাকালীন আচমকা ছড়ায় বিকট গন্ধ। গন্ধ শুঁকেই অসুস্থ হয়ে পড়েন পড়ুয়ারা। তড়িঘড়ি করে হাসপাতালে ভর্তি করা হয়েছে দশজন পড়ুয়াকে। যার মধ্যে দু'জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুরে। রবিবার সন্ধেয় মহেশ নগরে  উৎকর্ষ কোচিং সেন্টারেই ঘটে ঘটনাটি। সেই সময়ে ক্লাসে উপস্থিত ছিলেন অন্ততপক্ষে ২০ জন পড়ুয়া। আচমকা তাঁদের নাকে উগ্র গন্ধ পৌঁছয়। মুহূর্তের মধ্যে বিকট গন্ধ ছড়িয়ে পড়ে গোটা কোচিং সেন্টারে। গন্ধ শুঁকেই জ্ঞান হারান একাধিক পড়ুয়া। কয়েকজনের শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়। 

পুলিশ জানিয়েছে, উগ্র গন্ধ শুঁকেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন দশজন পড়ুয়া। তাঁদের তড়িঘড়ি করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দু'জন ভর্তি আছেন আইসিইউতে। পুলিশ আরও জানিয়েছে, ওই কোচিং সেন্টারের পাশে একটি ড্রেন রয়েছে। সেই ড্রেন থেকে আচমকা বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। রান্নাঘরের জানালা খোলা থাকায়, সেখান থেকে বিষাক্ত গ্যাস ক্লাসঘরে ছড়িয়ে পড়ে। সেই গন্ধ শুঁকেই শ্বাসকষ্টের সমস্যা, বমি বমি ভাব, মাথা যন্ত্রণার মতো উপসর্গ দেখা দেয় পড়ুয়াদের। নর্দমা থেকে কীভাবে বিষাক্ত গ্যাস ছড়াল, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার তদন্ত জারি রয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া