সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১৬ ডিসেম্বর ২০২৪ ১৫ : ০৬Pallabi Ghosh
নিতাই দে, আগরতলা: বেপরোয়া গতিতে যান চলাচলের ফলে প্রত্যেকদিন ত্রিপুরা রাজ্যে বিভিন্ন জায়গায় দুর্ঘটনা ঘটেই চলছে। মুখ্যমন্ত্রী নিজে দুর্ঘটনায় আহত ব্যক্তিকে কনভয় করে হাসপাতালে পাঠালেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা রবিবার উদয়পুরে একটি সরকারি অনুষ্ঠান থেকে ফেরার পথে বিশালগড়ের গকুলনগর রাস্তার মাথায় এক ব্যক্তিকে দুর্ঘটনায় আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। স্থানীয় এলাকাবাসীদের সহায়তায় তৎক্ষণাৎ আহত ব্যাক্তিকে কনভয়ের গাড়ি করে নিকটবর্তী হাসপাতালে পৌঁছনোর ব্যাবস্থা করেন। চিকিৎসকদের সঙ্গে ফোনে যোগাযোগ করে তাঁর উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দেন।
পথ দুর্ঘটনায় আহত ব্যক্তির দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাঁর সহায়তায় এগিয়ে আসার জন্য স্থানীয় এলাকাবাসীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মুখ্যমন্ত্রী। অন্যদিকে দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার কলসির মুখে বাইক ও গাড়ির সংঘর্ষে নিহত এক যুবক। গুরুতর আহত হয়েছেন আরও দু'জন। নিহতের নাম সুকান্ত হাজারী। গুরুতর আহতদের নাম, অমল দেবনাথ, কর্ণ দাস।
জানা গেছে, তাঁরা তিনজন এক বাইকে চেপে কলসি থেকে বাইখোড়া যাচ্ছিলেন। উল্টোদিক থেকে আসা একটি পণ্যবাহী গাড়ির সঙ্গে সংঘর্ষে বাইকে থাকা এক যুবক নিহত ও দুই যুবক আহত হন। আহতদের উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
অন্যদিকে পশ্চিম ত্রিপুরা জেলার বামুটিয়া এলাকায় বাইক এবং ব্যাটারি চালিত অটো সংঘর্ষে আহত হয়েছেন পাঁচজন। তাঁদের মধ্যে গুরুতর আহত হয়েছেন এক বাইক চালক। জানা গেছে, বাইক চালক উত্তম উড়িয়া একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বাইকে চেপে যাচ্ছিলেন। তখনই ঘটে এই দুর্ঘটনা। দুর্ঘটনার পর পুলিশ ও এলাকাবাসীর তৎপরতায় বাইক চালক এবং ব্যাটারিচালিত অটোরিকশাতে থাকা আহত যাত্রীদের উদ্ধার করে জিবি হাসপাতালে পাঠিয়েছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?