সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

village gets access to television for first time after Independence

দেশ | একটি টিভি পৌঁছতে লেগে গেল ৬৫ বছর! আনন্দে আত্মহারা গ্রামের বাসিন্দারা

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ১৫ ডিসেম্বর ২০২৪ ০৪ : ২২Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: ১৯৫৯ সালের ১৫ সেপ্টেম্বর। ভারতের রাজধানী দিল্লি প্রথমবার শুরু হল টেলিভিশনের সম্প্রচার। বর্তমানে যখন সবার হাতে হাতে স্মার্টফোন। দাপিয়ে বেড়াচ্ছে ওটিটি। সেখানে ছত্তিসগঢ়ের এই গ্রামে একটি টিভি পৌঁছতে লেগে গেল ৬৫ বছর। ২০২৪-এর ১১ ডিসেম্বর প্রথম টিভি দেখল ছত্তিসগঢ়ের সুকমা জেলার পূরবাতি গ্রাম। গ্রামের জওয়ান থেকে বৃদ্ধি, বাচ্চা থেকে মহিলা সকলে মিলে দেখলেন টিভি। কাছ থেকে দেখলেন দূরদর্শনকে।

পূরবাতি গ্রামটি ছত্তিসগঢ়ের দক্ষিণে অবস্থিত। এলাকাটি মাওবাদী অধ্যুষিত। উন্নয়ন এখানে পৌঁছয়নি এখনও ঠিক করে। সেখানকার বাসিন্দারা স্বাধীনতার পর প্রথম বার দেখল, টেলিভিশন কী জিনিস। ছত্তিসগড় রাজ্য পুনর্নবীকরণ শক্তি উন্নয়ন সংস্থার উদ্যোগে একটি ৩২ ইঞ্চির টিভি বসানো হয়েছে গ্রামে। লাগানো হয়েছে সেট টপ বক্সও। যার সাহায্যে ১০০টি চ্যানেল বিনামূল্যে দেখা যাবে। টিভিটি চলবে সৌরবিদ্যুতের সাহায্যে। চলতি বছরের একেবারে শুরুর দিকে মাওবাদী অধ্যুষিত সিলগার ও তেকালগুদেম গ্রামেও আলো, পাখা এবং টিভির ব্যবস্থা করা হয়েছে। সেগুলিও চলছে সৌরবিদ্যুতে। 

জেলার কালেক্টর দেবেশ কুমার ধ্রুব জানান, বাচ্চারা শিক্ষামূলক অনুষ্ঠান থেকে কার্টুন, সবই দেখতে পাবে এ বার থেকে। গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই প্রচেষ্টাগুলি শুধুমাত্র গ্রামবাসীদের মৌলিক চাহিদা মেটাচ্ছে না বরং পরিবেশবান্ধব শক্তি ব্যবহারে উৎসাহ দেবে এবং পরিবেশ সংরক্ষণের জোর দেবে। 

গ্রামবাসীদের একজন বলেন, “আমাদের গ্রামে টিভি থাকবে তা আমরা কল্পনাও করিনি। প্রথমবার খবর, সিরিয়াল এবং সিনেমা দেখা অনুভবই আলাদা। এটা আমাদের জন্য অলৌকিক ছাড়া আর কিছুই নয়।”

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া