সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১৫ ডিসেম্বর ২০২৪ ০৩ : ১০Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: প্রতিশ্রুতি সত্ত্বেও মেলেনি মন্ত্রীর কুর্সি। চটে লাল মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে শিবিরের বিধায়ক নরেশ ভোণ্ডেকর। শেষমেষ ইস্তফাই দিয়ে দিলেন তিনি। শিবসেনার শিন্ডে শিবিরের বিদর্ভের উপনেতা ও সমন্বয়কারী ছিলেন নরেশ। ওই পদ থেকে রবিবার সন্ধ্যায় ইস্তফা দিয়েছেন তিনবারের এই বিধায়ক।
দলীয় পদ ছাড়লেও বিধায়ক পদ ছাড়েননি ভাণ্ডারা-পাভানি কেন্দ্রের এই সেনা বিধায়ক।
ফল প্রকাশের তিন সপ্তাহেরও বেশি সময় পর রবিবার নাগপুরে দেবেন্দ্র ফড়নবিস মন্ত্রিসভার বাকিরাও শপথ নেন। ফড়নবিস সরকারের মোট ৪২জন মন্ত্রী রয়েছেন। এর মধ্যে ১৯ বিজেপির, ১১ শিবসেনার (শিন্ডে শিবির) এবং ৯ জন এনসিপি'র (অজিত পাওয়ার গোষ্ঠী)।
দুপুরের মধ্যে সাফ হয়ে যায় যে, নরেশ ভোণ্ডেকর এ যাত্রায় মহারাষ্ট্রের মন্ত্রিত্ব পাচ্ছেন না। এরপরই ওই বিধায়ক একনাথ শিন্ডেকে মেসেজ করেছিলেন। কিন্তু সাড়া পাননি। শেষে টেক্ট মেসেজ করেন শিন্ডে-পুত্র উদয় সামান্তকে। এ দিন উদয়-ও মন্ত্রী পদে শপথ নিয়েছেন। কিন্তু নরেশের মেসেজের কোনও প্রতিক্রিয়া দেননি। এরপরই অসন্তুষ্ট নরেশ দলীয় পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেন। ইস্তফার কথা শিন্ডে ও তাঁর পুত্রকে জানিয়ে দেন।
নরেশ ভোণ্ডেকার ছাড়াও, পিআরআই প্রধান তথা কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠাভালের কোনও বিধায়ককেও মন্ত্রী করা হয়নি।। যা নিয়ে প্রকাশ্যেই ক্ষোভল জানিয়েছিলেন আঠাভাল। ফড়নবিস কথা রাখেননি অভিযোগ করে মোদি-শাহের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছিলেন। একই হাল হয়েছে, জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির ছগন ভুজওয়ালেরও। শপথ অনুষ্ঠানে যাননি একনাথ শিন্ডে সরকারের প্রাথমিক শিক্ষামন্ত্রী দীপক কেসারকর। নাগপুরের সাই-বাবা মন্দিরে তিনি সাংবাদিকদের বলেন, "বিধায়ক হিসাবে আমাকে অধিবেশনে যোগ দিতে হবে, আমি তা করব"।
মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে, বিজেপি-নেতৃত্বাধীন মহাযুতি জোট ২৩৫টি আসনে জয়লাভ করে। বিজেপি ১৩২টি আসন নিয়ে একক বৃহত্তম দল হিসাবে আবির্ভূত হয়। শিবসেনা (শিন্ডে শিবির) এবং এনসিপি (অজিত পাওয়ার গোষ্ঠী) যথাক্রমে ৫৭ এবং ৪১টি করে আসন পেয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?