বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

this home made powder can give a natural black colour to your hair and make it thick and shiny

লাইফস্টাইল | সাদা চুল ঢাকতে আর বাইরের ক্ষতিকর রং নয়, খুশকি কমবে, ঘরে তৈরি এই মিশ্রণেই কুচকুচে কালো হবে চুল

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ১৫ ডিসেম্বর ২০২৪ ০০ : ২৯Moumita Ganguly

আজকাল ওয়েবডেস্কঃ ঘন কালো একরাশ মাথার চুলই সৌন্দর্যের কেন্দ্রবিন্দু। কিন্তু এই চুল  সাদা   হয়ে গেলে সত্যি ভীষণ বিব্রত বোধ হয়।একবার চুলে পাক ধরা শুরু হলে সম্পূর্ণ চুলই ধীরে ধীরে সাদা হয়ে যায়। বাজার থেকে কেনা দামি রঙেও সমাধান মেলে না।কলপ থেকে হেনা,  চুলের কালো রঙ ফেরাতে চেষ্টার কমতি রাখেনা কেও। পার্লারের মোটা টাকা খরচ করেও দুই থেকে তিন সপ্তাহ পর চুলের গোঁড়া থেকে পাকা চুল উঁকি মারে। ঘন ঘন চুলে বেশী রাসায়নিক দেওয়া রঙ ব্যবহার করা হলে মাথার ত্বকে অ্যালার্জির সৃষ্টি করে।বাজার চলতি রঙে  অ্যামোনিয়া, হাইড্রোজেন পারঅক্সাইডের মতো রাসায়নিক থাকে।  চুলের স্বাভাবিক প্রোটিন নষ্ট করে  মাথার ত্বক শুষ্ক করে দিতে পারে। চুল ঝরে পড়া, ডগা ফেটে যাওয়ার মতো সমস্যা তারই উদাহরণ।

একগাদা টাকা খরচ করে চুলের সর্বনাশ করবেন না।বাড়িতেই  ঘরোয়া উপায়ে বানিয়ে নিন  চুল কালো করার রঙ। হ্যাঁ ঠিকই শুনেছেন। জেনে নিন কীভাবে বানাবেন এই টোটকা।

কিছু পেঁয়াজের খোসা নিন। প্যানে দিয়ে শুকনো খোলায় ভেজে নিন। সঙ্গে ৩-৪টি আমন্ড বাদাম, এক চামচ করে মেথি ও কালোজিরে দিন। আরও ৫ মিনিট ভাজুন। এবার সমস্ত উপকরণগুলো ব্লেন্ডারে গুঁড়ো করে নিন। এই গুঁড়োতে দু'চামচ নারকেল তেল নিন। ভাল করে মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। মাথায় সাদা চুলের উপর লাগিয়ে রাখুন আধঘন্টা। তারপর শ্যাম্পু করে নিন। চুল প্রাকৃতিক উপাদানে এমনভাবে কালো হবে আপনিও অবাক হবেন। 

মেথির বীজে প্রচুর পরিমাণে আয়রন এবং প্রোটিন রয়েছে। এই দুটি জিনিসই চুলের জন্য প্রয়োজনীয়। তাই মেথি দানা চুলের অনেক সমস্যার সমাধান করতে পারে। চুল পড়া, খুশকি থেকে শুরু করে শুষ্ক প্রাণহীন চুল ইত্যাদি থেকে মুক্তি দিতে পারে এই বিশেষ মেথি বীজ। কালোজিরাতে অ্যান্টি-ফাঙ্গাল, অ্যান্টি-ইনফ্লেমেটরি, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য থাকে। যা চুলের জন্য অত্যন্ত উপকারী। সাদা চুল কালো করতে বাজারের নামী-দামি পণ্যের থেকেও বেশি কার্যকরী হতে পারে এই উপাদান। কোনও রকম রাসায়নিক ছাড়া শুধুমাত্র এই ঘরোয়া উপাদানের প্রয়োগেই নিমেষের মধ্যে পাকা চুল কালো হতে পারে এই মশলার ম্যাজিকে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া