মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ১৫ ডিসেম্বর ২০২৪ ০০ : ০৩Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: গণপরিবহনে চেপে, যানজট কাটিয়ে কর্মক্ষেত্রে পৌঁছতে মাঝে মধ্যে ক্লান্তি চলে আসে সকলেরই। তবুও পেটের তাগিদে দৌড়তে হয়। সম্প্রতি, চিনের এক ব্যক্তি সমাজমাধ্যমে তাঁর কর্মক্ষেত্রে যাতায়াতের একটি একটি টাইম-ল্যাপস ভিডিও শেয়ার করেছেন। সেই ভিডিও দেখে সকলেরই প্রশ্ন কাজে যেতে আর কত নীচে নামতে হবে।
বিষয়টি কী? ভিডিওটি যেই যুবক সমাজমাধ্যমে পোস্ট করেছেন তিনি চিনের চংকিং শহরের বাসিন্দা। এই শহরটি বিখ্যাত তার গোলকধাঁধা রাস্তার জন্য। পর্যটকরা ঘুরতে গিয়ে বেজায় মুশকিলে পড়েন। সেখানকারই এক যুবক দেখিয়েছেন অফিসে যেতে তাঁকে কতটা নীচে নামতে হয়। ভিডিওতে দেখা যাচ্ছে, চংকিং শহরে নিজের বাড়ি থেকে বেরিয়ে রাস্তা দিয়ে একটু এগোনোর পরেই একটি সিঁড়ির কাছে এসে দাঁড়ান এক চিনা যুবক। সামনেই রাস্তা কেটে সিঁড়ি বানানো রয়েছে। অনেকগুলি সিঁড়ি ভেঙে নীচে নামেন তিনি। এ রকম ভাবে একাধিক সিঁড়ি দিয়ে নীচে নামার পর ভূগর্ভস্থ পথে প্রবেশ করেন। সেখান থেকেও স্বয়ংক্রিয় সিঁড়ি দিয়ে অনেকটা নীচে নামেন। সেখান থেকে বড় রাস্তায় বেরিয়ে একটি বাড়িতে ঢোকেন। সেই বাড়িতেও আরও তিন ধাপ সিঁড়ি ভেঙে সবশেষে পৌঁছলেন অফিসে।
Man shows how far down he has to go to get to work in Chongqing, China pic.twitter.com/GBipGKVeoo
— non aesthetic things (@PicturesFoIder) December 11, 2024
ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। এক জন লিখেছেন, ''মনে হচ্ছে চিনের এই ভাই পাতালে গিয়ে অফিস করেন।'' এক জন লিখেছেন, ''সবচেয়ে খারাপ বিষয় হল এতটা উপরে হেঁটে তাঁকে আবার বাড়ি ফিরতে লাগবে।'' ভিডিওটি ইতিমধ্যেই প্রায় ২৫ লক্ষ বার দেখা হয়েছে। লাইকের সংখ্যাও বাড়ছে ঝড়ের বেগে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?