বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১৫ ডিসেম্বর ২০২৪ ২১ : ০৪Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: হিজাব না পরে ইউটিউবে একটি ভার্চুয়াল কনসার্টে গান গাওয়ার অপরাধে ২৭ বছর বয়সী ইরানি সঙ্গীতশিল্পী পরস্তু আহমেদিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের জালে আহমেদির আরও দুই সহযোগী শিল্পী সোহেল ফাগিহ নাসিরি এবং এহসান বেরাগদার। ইরানের মহিলাদের প্রকাশ্যে হিজাব পরা বাধ্যতামূলক। প্রকাশ্য স্থানে মহিলাদের সঙ্গীত পরিবেশনের উপরও নিষেধাজ্ঞা আরোপ রয়েছে। এসবের তোয়াক্কা না করায় আহমেদির বিরুদ্ধে প্রশাসন পদক্ষেপ করেছে।
শিল্পী পরস্তু আহমেদির আইনজীবী মিলাদ পানাহিপুর জানিয়েছেন, ইরানের রাজধানী তেহরান থেকে প্রায় ২৮০ কিলোমিটার দূরে মাজানদারান প্রদেশের সারি শহরে শনিবার আহমাদিকে আটক করা হয়েছিল। বৃহস্পতিবার তার কনসার্ট অনলাইনে পোস্ট করার পরে তাঁকে গ্রেপ্তার করা হয়। ওই ভার্চুয়াল কনসার্টে আহমেদিকে, চারজন পুরুষ সঙ্গীতশিল্পীর পাশাপাশি একটি স্লিভলেস কালো পোশাকে পারফর্ম করতে দেখা যাচ্ছে। তাঁর চুল-ও খোলা ছিল।
জানা গিয়েছে, ওই ভিডিও-র শুটিং হয়েছিল ইরানেই। সেখানে কোনও দর্শক ছিলেন না। আহমেদির সঙ্গে ছিলেন কেবলমাত্র তাঁর চারজন পুরুষ সহকর্মী। তাঁরা আহমেদির পিছনে দাঁড়িয়ে নানা ধরনের বাদ্যযন্ত্র বাজিয়েছেন।
ইরানের বিচারব্যবস্থার তরফে সেদেশের অনলাইন নিউজ ওয়েবসাইট মিজান- জানিয়েছে, 'বিচার বিভাগ এই ঘটনায় হস্তক্ষেপ করেছে এবং ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ওই শিল্পী এবং তাঁর প্রোডাকশন কর্মীদের বিরুদ্ধে আইনত মামলা রুজু করা হচ্ছে।'
ভিডিও পোস্ট করে আহমেদি লিখেছিলেন, "আমি পরাস্তু, এমন একটি মেয়ে যে আমার পছন্দের লোকদের জন্য গান গাইতে ভালোবাসি। এটা এমন একটা অধিকার যা আমি উপেক্ষা করতে পারিনি। আমি যে দেশের জন্য আবেগপ্রবণ, যে দেশকে ভালোবাসি তার জন্য গান গাই।
এই কনসার্টে আমার কণ্ঠস্বর শুনুন এবং এই সুন্দর স্বদেশকে কল্পনা করুন।" ভিডিও-শেয়ারিং প্ল্যাটফর্মে এই কনসার্টটি ১.৫ মিলিয়নেরও বেশিবার দেখা হয়েছে।
আহমেদির এই গ্রেফতারি নিয়ে শোরগোল পড়েছে। অনেকেই ইরান প্রশাসনের এই পদক্ষেপকে, 'বিচারের নামে প্রহসন!' বলে কটাক্ষ করেছেন। কেউ কেউ বলছেন, 'ইসলামকে শিখণ্ডী করে কট্টরপন্থীদের তাণ্ডব।'
ইরানে ১৯৭৯ সালে ইসলামি শাসন প্রতিষ্ঠিত হয়। তারপর থেকে ইরানের মহিলাদের প্রকাশ্য়ে হিজাব পরা বাধ্যতামূলক করা হয়। এমনকি প্রকাশ্য স্থানে মহিলাদের সঙ্গীত পরিবেশনেও নিষেধাজ্ঞা রয়েছে। এসবের মধ্য়েই ইরানে হিজাব আইন আরও কঠোরভাবে পালন করতে ভয়ঙ্কর পদক্ষেপ করল সেদেশের কট্টরপন্থী ইসলামিক সরকার।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?