সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১৫ ডিসেম্বর ২০২৪ ২০ : ১৬Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: প্রযুক্তি কর্মী ছেলে আত্মঘাতী। সেই ঘটনায় প্ররোচনার দায়ে ধৃত অতুল সুভাষের স্ত্রী নিকিতা সিংহানিয়া, শাশুড়ি নিশা এবং শালা অনুরাগ। কিন্তু, অতুল ও নিকিতার বছর চারেকের সন্তান এখন কোথায়? এই প্রশ্নই তুললেন বেঙ্গালুরুর আত্মঘাতী প্রযুক্তি কর্মী অতুলের উদ্বিগ্ন বাবা পবন কুমার মোদি।
নিকিতা এবং তাঁর পরিবারের সদস্যদের আত্মহত্যার প্ররোচনার মামলায় গ্রেপ্তার করার জন্য পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন অতুলের বাবা।
সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে পবন মোদি বলেছেন, "আমরা জানি না সে আমাদের নাতিকে কোথায় রেখেছে। তাকে হত্যা করা হয়েছে নাকি সে বেঁচে আছে? আমরা তার সম্পর্কে কিছুই জানি না। আমি চাই আমার নাতি আমাদের সঙ্গে থাকুক।" নাতিকে তিনি কখনও দেখেননি বলে দাবি করেছেন পবন।
গত সপ্তাহে ৩৪ বছর বয়সী ছেলেকে হারিয়ে শোকে মূহ্যমান পবম মোদি। নাতির কথা উঠতেই জানান, শিশুটি ২০২০ সালে জন্মেছে এবং পরের বছর নিকিতা এবং অতুল আলাদা হয়ে যায়। বলেন, "আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং আরজেডি নেতা তেজস্বী যাদবের কাছে আমাদের নাতিকে ফিরিয়ে আনার আবেদন করছি। আমি নাতিকে শুধুমাত্র ভিডিও কলে দেখেছি, কখনও তাকে ধরার সুযোগ পাইনি। এটা এক দাদুর কাছে চরম বেদনার।" নাতি তাঁর কাছে ছেলের চেয়েও ভালোবাসার বলে কান্নাভেজা গলায় জানিয়েছেন বৃদ্ধ।
ছেলের মৃত্যুর বিচার না পাওয়া পর্যন্ত অতুলের ছাই গঙ্গায় না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পরিবার। বাবা পবন বলেছেন, "ছেলের ছাই আমরা নিয়ে এসেছি। আমরা ধার্মিক, কিন্তু ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত আমরা সেই ছাই বিসর্জন করব না।" পবন মোদির অভিযোগ, "অতুলের মামলার শুনানি চলছিল জৌনপুরের যে পারিবারিক আদালতে, সেই বিচারক দুর্নীতিগ্রস্ত ছিলেন। তিনি ঘুষ দাবি করেছিলেন।" অতুল মোদিও তাঁর সুইসাইড নোটেও সেই দুর্নীতির কথা লিখে গেয়েছেন বলে দাবি করা হচ্ছে। ছেলের কথা বলতে গিয়ে বৃদ্ধ বলেছেন, 'অতুল কখনও ঘুষ দিত না। দরকারে ও জরিমানা দিত, কিন্তু ঘুষ নয়।"
#WATCH | Samastipur, Bihar: Atul Subhash suicide case | On the arrest of accused Nikita Singhania, Nisha Singhania and Anurag Singhania, Pawan Kumar Modi, father of deceased Atul Subhash says, "We don't know where she has kept our grandson. Has he been killed or is he alive? We… pic.twitter.com/8TBQcWtQfM
— ANI (@ANI) December 15, 2024
অতুল সুভাষের ভাই বিকাশ কুমারই দাদার আত্মহত্য়ায় প্ররোচনার অভিযোগ দায়ের করেছিলেন। তিনি তাঁর বাবার উদ্বেগের কথা বলতে গিয়ে বলেন, "বর্তমানে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় আমার ভাইপো সম্পর্কে কিছু খোঁজ পাচ্ছি না। আমি তিনজনকে গ্রেপ্তার করার জন্য কর্নাটক পুলিশকে ধন্যবাদ জানাতে চাই। আমাদের অভিযোগ অনুযায়ী কিছু গ্রেপ্তার এখনও বাকি রয়েছে। আমরা আশা করি সেটাও দ্রুত হবে।"
গত সোমবার বেঙ্গালুরুর বাড়িতে ৩৪ বছর বয়সি অতুল সুভাষের দেহ উদ্ধার হয়। মৃত্যুর আগে তিনি একটি ২৪ পাতার সুইসাইড নোট লিখে যান। সেই নোটে অতুলের শেষ ইচ্ছাগুলির মধ্যে একটি ছিল, 'আমার সন্তানের দায়িত্ব আমার বাবা-মায়ের হাতে তুলে দেওয়া হোক। ওঁরা ছেলেকে সুস্থ মূল্যবোধ-সহ বড় করবেন।' সুইসাইড নোটে স্ত্রী নিকিতা সিংহানিয়া, তার মা নিশা, ভাই অনুরাগ এবং কাকা সুশীল সিংহানিয়ার বিরুদ্ধে হেনস্থার একাধিক অভিযোগ করেছেন অতুল। নিকিতা তাঁর বিরুদ্ধে মিথ্যা গার্হস্থ্য হিংসার মামলা দায়ের করেছিলেন এবং ৩ কোটি টাকা চেয়েছিলেন বলেও অভিযোগ করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই, নিকিতা ও তাঁর পরিবারকে আরও দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তারা, ১৪ দিনের পুলিশি হেফাজতে আছেন তাঁরা। কিন্তু পলাতক নিকিতার কাকা সুশীল সিংহানিয়া।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?