বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ১৫ ডিসেম্বর ২০২৪ ১৯ : ০৮Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: হর্ষিতা ব্রেল্লা। লন্ডনের ব্রিসবেন রোডের একটি গাড়ির ভিতর থেকে উদ্ধার হয় দিল্লির বাসিন্দার দেহ। পঙ্কজ লাম্বার সঙ্গে গত বছরেই গাঁটছড়া বাঁধেন তিনি। স্বামীর সঙ্গে থাকতেন বিদেশেই। আচমকা উদ্ধার হয় সেই হর্ষিতার দেহ। শুরু থেকেই হর্ষিতার পরিবার মৃত্যুর ঘটনায় তাঁর স্বামীর দিকে আঙুল তুলেছে। এবার আরও চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে।
সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, হর্ষিতার মা দাবি করেছেন, হর্ষিতা মৃত্যুর আগে একাধিকবার আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন, তাঁর স্বামী মেরে ফেলবে তাঁকে। পঙ্কজ মেয়েকে প্রায়শই মারধোর করত, এমনকি রাস্তাতেও, প্রকাশ্যে হর্ষিতার গায়ে হাত তুলেছে, মেয়ের থেকে তেমনটাই জেনেছিলেন, জানিয়েছেন কন্যাহারা বাবা-মা। পণের জন্য চাপ দিত বলেও অভিযোগ করেছেন হর্ষিতার মা।
১৪ নভেম্বর রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি গাড়ির ভিতর থেকে উদ্ধার হয় হর্ষিতার দেহ। গত বছর দিল্লির মেয়ের বিয়ে হয় পঙ্কজের সঙ্গে। বিয়ের পর, চলতি বছরের এপ্রিল থেকেই স্বামীর সঙ্গে বিদেশে থাকতেন তিনি। পুলিশ প্রাথমিক অনুমানে জানিয়েছিল, শ্বাসরোধ করে খুন করা হয়েছে হর্ষিতাকে।
তাঁর মৃত্যুর প্রায় একমাস পর, মেয়ের জীবনের দুর্বিষহ ঘটনা নিয়ে মুখ খুললেন তাঁর মা। পরিবারের অভিযোগ পঙ্কজের দিকে। হর্ষিতার মা আন্তর্জাতিক সংবাদ সংস্থায় জানিয়েছেন, পঙ্কজ দিনে দিনে তাঁর মেয়ের জীবন দুর্বিষহ করে তুলছিল। তাঁদের অভিযোগ, বর্তমানে পঙ্কজ এই দেশেই রয়েছেন। স্থানীয় পুলিশকে তাঁরা বারবার অভিযোগ জানাতে গেলেও, কোনও লাভ হয়নি বলেও জানিয়েছে পরিবার।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?