সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | বয়সকে বুড়ো আঙুল! হিন্দি গানের সঙ্গে চুটিয়ে নাচ, মঞ্চ কাঁপালেন ৮২ বছরের বৃদ্ধা

Pallabi Ghosh | ১৫ ডিসেম্বর ২০২৪ ১৭ : ১৪Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: বয়স যেন সংখ্যা মাত্র। মঞ্চে হিন্দি গানের সঙ্গে চুটিয়ে নাচ করলেন ৮২ বছর বয়সি বৃদ্ধা। তাঁর নাচ, অভিব্যক্তি দেখে রীতিমতো থ হয়ে গেছেন দর্শকরা। ৮২ বছর বয়সেও বৃদ্ধার এনার্জি তাক লাগিয়ে দিয়েছে সকলকে। বর্তমানে সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল বৃদ্ধার নাচের ভিডিও। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বৃদ্ধার নাম কাঞ্চন মালা। একটি অনুষ্ঠানে তাঁর নাচের ভিডিও বর্তমানে হু-হু করে ছড়িয়ে পড়েছে। পরনে সাদা রঙের স্কার্ট, সাদা শার্ট। স্টাইল করে চুল বাঁধা। ব্যাকগ্রাউন্ডে বাজছে, গীতা দত্তের গাওয়া জনপ্রিয় হিন্দি গান 'মেরা নাচ চিন চিন চু'। পায়ে ক্রেপ ব্যান্ডেজ বেঁধে গানের তালে চুটিয়ে নাচ করছেন তিনি। লিরিক্সের সঙ্গে মিলিয়ে তাঁর এক্সপ্রেশন দেখেও হতবাক উপস্থিত দর্শকরা। 

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ১০ মিলিয়ন মানুষ দেখেছেন। হাজার হাজার মানুষ লাইক করেছেন। ভাইরাল ভিডিওতে দেখা গেছে, বৃদ্ধার নাচের মধ্যেই হাততালিতে ভরিয়ে দিয়েছেন দর্শকরা। একজন লিখেছেন, কাঞ্চন মালা প্রতিবছর ওই অনুষ্ঠানে নাচ করেন। তাঁর অনেক অনুরাগীও রয়েছেন। এবারের অনুষ্ঠানে তাঁর নাচের ভিডিও প্রথমবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হল। 

বৃদ্ধার এনার্জি দেখে একজন লিখেছেন, '৮২ বছর বয়সে আমরা সম্ভবত শয্যাশায়ীই থাকব। মঞ্চে দাঁড়ানোর ক্ষমতা পর্যন্ত থাকবে না। আর উনি রীতিমতো নাচ করছেন।' আরেকজন লিখেছেন, 'উনি নিশ্চয়ই নৃত্যশিল্পী ছিলেন। নয়তো ছোট থেকে নাচ করতে পছন্দ করতেন। তাই এই বয়সেও ভাললাগার জিনিস ছাড়তে পারেননি।'


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া