সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১৫ ডিসেম্বর ২০২৪ ১৬ : ১৪Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: 'তুমি মরলেই মেয়ে শান্তিতে বাঁচবে'। এভাবেই পুলিশকর্মীকে কথা শোনাতেন শ্বশুর। বারবর আত্মহত্যায় প্ররোচনা দিতেন। শ্বশুরের অপমান আর সহ্য করতে না পেরে চরম পদক্ষেপ নিলেন ৩৪ বছর বয়সি এক পুলিশকর্মী। চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন তিনি।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। বেঙ্গালুরু পুলিশে কর্মরত হেড কনস্টেবল এইসসি থিপ্পান্নার দেহ শুক্রবার রাতে উদ্ধার করা হয়েছে। হুলিমাভু ট্রাফিক থানায় কাজ করতেন থিপ্পান্না। বিজয়পুরা জেলার সিংধাগি শহরের কাছে, হান্ডিগানুরু গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। শুক্রবার তাঁর ঘর থেকে একটি সুইসাইড নোট পেয়েছে পুলিশ। চিঠিতে আত্মহত্যার জন্য স্ত্রী ও শ্বশুরের দিকেই অভিযোগের আঙুল তুলেছিলেন থিপ্পান্না।
পুলিশ জানিয়েছে, শুক্রবার দুপুর পর্যন্ত ডিউটি করে বাড়িতে ফিরেছিলেন থিপ্পান্না। সেদিন বাড়ি ফেরার পরেই স্ত্রীর সঙ্গে ব্যাপক ঝামেলা হয়। এরপর সুইসাইড নোট লিখে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। চিঠিতে থিপ্পান্না লিখেছেন, স্ত্রীর সঙ্গে নিত্যদিন ঝামেলা হত। তাঁকে রীতিমতো নির্যাতন করতেন স্ত্রী। গত ১২ ডিসেম্বর শ্বশুর তাঁকে অপমান করেন। এও বলেন, তিনি হয় মরে যান, নয়তো নিজেকে যেন শেষ করে ফেলেন। তিনি না মরলে তাঁর মেয়ে শান্তিতে বাঁচবেন না। সেদিনের পর শ্বশুরের সঙ্গে আর কথা বলেননি থিপ্পান্না। এদিকে বাড়িতে ফেরার পরেও স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা হয়।
শুক্রবার সুইসাইড নোট লিখেই চরম পদক্ষেপ নিলেন তিনি। থিপ্পান্নার ঘটনায় তাঁর স্ত্রী ও শ্বশুরের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ঘটনার তদন্ত জারি রয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?