সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | চিঠিতে লিখে গিয়েছিলেন গার্হস্থ্য হেনস্থার কথা, অতুল মৃত্যুতে গ্রেপ্তার স্ত্রী, শাশুড়ি, শ্যালক

Riya Patra | ১৫ ডিসেম্বর ২০২৪ ১৬ : ০৬Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: অতুল মৃত্যুতে তোলপাড় দেশ। গার্হস্থ্য অশান্তি, হয়রানি, মানসিক চাপের কারণে অতুল মৃত্যুর প্রতিচ্ছবি দেখা গিয়েছে অন্যত্রও। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, অতুল মৃত্যুতে গ্রেপ্তার করা হয়েছে তাঁর স্ত্রী নিকিতা সিংহানিয়া,নিকিতার মা বিস এবং ভাই অনুরাগকে। মৃত্যুর কারণ হিসেবে অতুল সুভাষ নিকিতা এবং তার পরিবারকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন। নিকিতাকে পুলিশ গুরুগ্রাম  থেকে গ্রেপ্তার করে। নিকিতার মা এবং ভাইকে এলাহাবাদ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। নজরে রয়েছে নিকিতার কাকু সুশীলও। পুলিশ তার খোঁজ চালাচ্ছে।  এর আগেই পুলিশ তাদের  তিনদিনের মধ্যে হাজিরার কথা জানিয়েছিল।

 

অতুল সুভাষ, তাঁর মৃত্যুর পর থেকে গত কয়েকদিনে জোর চর্চা ডিভোর্স, খরপোশ, হয়রানি, মানসিকচাপ এবং মানসিক স্বাস্থ্য নিয়ে। গত কয়েকদিনে বহু মানুষ অতুলের প্রসঙ্গ টেনে নিজেদের অসহায়তার কথা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। গার্হস্থ্য হেনস্থার জেরে অতুলের মৃত্যু নিয়ে গত কয়েকদিনে তোলপাড়। মৃত্যুর আগে ২৪ পাতার একটি চিঠি লিখেছিলেন অতুল, তাতে তিনি স্পষ্টতই দায়ী করে গিয়েছেন তাঁর স্ত্রী, স্ত্রীর পরিবার এবং আদালতের বিচারককে। তিনি ৯০ মিনিটের একটি ভিডিও পোস্ট করেছিলেন।

 

সেখানে তিনি জানিয়েছেন, স্ত্রী তাঁর বিরুদ্ধে ন'টি কেস করেছেন। ছ’টি নিম্ন আদালতে এবং তিনটি মামলা উচ্চ আদালতে বিচারাধীন। ২০২২ সালে প্রথম স্ত্রী তাঁর এবং তাঁর পরিবারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তাঁর বিরুদ্ধে পণপ্রথা, জোর করে যৌন সম্পর্ক স্থাপন-সহ একাধিক ধারা আনা হয়েছে। এমনকী স্ত্রীর বাবার মৃত্যুর জন্যও দায়ী করেছেন তাঁকে। এর জন্য ক্ষতিপূরণও চেয়েছিলেন। পরে সেটি মিথ্যা বলে প্রমাণিত হয়। এমনকী প্রতি মাসে দু’লাখ টাকা খোরপোশের দাবি করেন স্ত্রী এবং সন্তানের জন্য। সুভাষের ভাই জানিয়েছেন, মামলা মিটিয়ে নিতে তিন কোটি ক্ষতিপূরণ চেয়েছিলেন নিকিতা এবং তাঁর পরিবারের লোকেরা। 

 

তাও লড়ে যাচ্ছিলেন। উত্তরপ্রদেশের বাসিন্দা অতুল কর্মসূত্র বেঙ্গালুরুতে থাকতেন। অতুলের বিরুদ্ধে মামলাগুলি দায়ের করা হয়েছিল সব উত্তরপ্রদেশে। প্রায় ৪০ বার তাঁকে সেখানে হাজিরা দিতে যেতে হয়েছে। অতুল তাঁর সুইসাইড নোটে লিখেছেন, সাম্প্রতিকতম শুনানিতে বিচারক রিতা কোশিক জানতে চান মামলাটির নিষ্পত্তি হচ্ছে না কেন। উত্তরে অতুল জানান, তাঁর স্ত্রী প্রথমে এক কোটি টাকার খোরপোশ দাবি করেছিলেন এবং এখন তিন কোটির খোরপোশ চাইছেন। বিচারক বলেন, আপনার কাছে এত টাকা রয়েছে বলেই চাইছেন। এর পর অতুল ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো-র তথ্য তুলে ধরে বলেন, এই ধরনের বেশির ভাগ মামলাই মিথ্যে হয় এবং এর ফলে নিজেকে শেষ করে দেন অনেক পুরুষই। এই কথা শুনে নিকিতা বলেন, তা হলে তুমি নিজেকে শেষ করে দিচ্ছ না কেন। অতুল দাবি করেছেন, এই কথা শুনে হেসে দেন বিচারক।  তাঁর স্ত্রীকে কোর্টের বাইরে পাঠিয়ে বিচারক অতুলের থেকে পাঁচ লক্ষ টাকা চান মামলা নিষ্পত্তি করে দেওয়ার নাম করে। এর পরেই বিচার ব্যবস্থার উপর আস্থা উঠে যায় অতুলের।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া