সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১৪ ডিসেম্বর ২০২৪ ০৪ : ২৪Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: সরকারি হাসপাতালে ভর্তির পরেই নাবালককে ইঁদুরে কামড়েছিল। যন্ত্রণায় ছটফট করতে করতে দিন কয়েকের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশ বছর বয়সি নাবালক। পরিবারের অভিযোগ, সরকারি হাসপাতালে ইঁদুরের মারাত্মক উৎপাত। ইঁদুরের কামড়েই মৃত্যু হয়েছে নাবালকের। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে রাজস্থানে। দশ বছর বয়সি নাবালক ক্যানসারে আক্রান্ত ছিল। পরিবারের তরফে জানানো হয়েছে, গত ১১ ডিসেম্বর স্টেট ক্যানসার ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয় নাবালককে। সেই সময় সে জ্বর ও নিউমোনিয়ায় আক্রান্ত ছিল। হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পরেই আচমকা কাঁদতে শুরু করে সে। তার গায়ে থাকা চাদর সরিয়ে দেখা যায়, পা থেকে রক্ত ঝরছে। সেটি ইঁদুরের কামড় বলেই অনুমান তাঁদের।
হাসপাতাল কর্তৃপক্ষকে জানানোর পর, যথাযথ চিকিৎসা শুরু করেন তাঁরা। কিন্তু দিন কয়েকের মধ্যে প্রাণ হারায় নাবালক। ইঁদুরের কামড়ের জেরে নাবালকের মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের। অন্যদিকে হাসপাতালের তরফে জানানো হয়েছে, নাবালক নিউমোনিয়ায় আক্রান্ত ছিল। নিউমোনিয়া ও সেপ্টিসেমিয়া শকের জেরে তার মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে হাসপাতাল কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গড়ে, বিষয়টি খতিয়ে দেখছে। এই ঘটনায় স্বাস্থ্য শিক্ষা সচিব রিপোর্ট তলব করেছেন। হাসপাতালটি পরিষ্কার, পরিচ্ছন্ন রাখার নির্দেশ দিয়েছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?