শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১৪ ডিসেম্বর ২০২৪ ২২ : ১৯Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: কুর্সিতে বসার অপেক্ষা, তারপরই মার্কিম মুলুকে প্রচোলিত 'ডে লাইট সেভিং টাইম' বাতিল করবেন ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান সরকার এই বাতিলে সবরকমের চেষ্টা চালাবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট পদে নির্বাচিত ট্রাম্প। তিনি মনে করেন, এই ব্যবস্থা ব্যয়বহুল ও অসিধাজনক।
শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়া সাইট 'ট্রুথ সোশ্যাল'-এ একটি পোস্টে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, "রিপাবলিকান পার্টি 'ডে লাইট সেভিং টাইম' বাতিলের জন্য সবরকমের চেষ্টা করবে। 'ডে লাইট সেভিং টাইম' আমাদের জাতির জন্য অসুবিধাজনক, এবং অত্যন্ত ব্যয়বহুল।" আগামী ২০ জানুয়ারি রিপাবলিকান পার্টি মার্কিন কংগ্রেসের দুটি চেম্বার - হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এবং সিনেটের নিয়ন্ত্রণ নেবে৷ ট্রাম্প আমেরিকার ৪৭তম রাষ্ট্রপতি হিসাবে শপথ নেবেন৷
সিনেটর মার্কো রুবিও (যাঁকে ট্রাম্প তাঁর সেক্রেটারি অফ স্টেট হিসাবে মনোনীত করেছেন) 'ডে লাইট সেভিং টাইম' বাতিলের পক্ষে জোর সওয়াল আগেই করেছিলেন। এ জন্য তিনি 'সানশাইন প্রোটেকশন অ্যাক্ট' নামে একটি বিল-ও উত্থাপন করেছিলেন। ২০২২ সালের মার্চে রুবিও বলেছিলেন যে, "আমরা এগিয়ে থাকতে রাজি, কিন্তু কখনই পিছিয়ে পড়া উচিত নয়। আমার সানশাইন প্রোটেকশন অ্যাক্ট আমাদের ঘড়িগুলিকে সামনে পিছনে পরিবর্তন করার এই বোকা অভ্যাসের অবসান ঘটাবে। যদি হাউস আমার উত্থাপিত বিলটি পাস করে এবং রাষ্ট্রপতি জো বিডেন স্বাক্ষর করেন, তবে সানশাইন সুরক্ষা আইনটি শুধু সেই রাজ্যগুলিতেই কার্যকর হবে যারা বর্তমানে ডিএসটি-তে অংশগ্রহণ করে।"
কীভাবে কাজ করে 'ডে লাইট সেভিং টাইম'?
শুনতে অদ্ভুত লাগলেও শত বছরের পুরোনো রীতি 'ডে লাইট সেভিং টাইম'। গ্রীষ্মকালে এক ঘণ্টা এগিয়ে নেয়া হয় ঘড়ির কাঁটা। সূর্যের আলো থাকতেই শেষ হয় অফিস-আদালত-শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম। ফলে চাপ কমে বিদ্যুতের ওপর। পাশাপাশি, পরিবারকে সময় দেয়ার সুযোগও পান কর্মজীবীরা। যা উপভোগ করেন বহু মার্কিন নাগরিক। বলেন, ঘুম একটু কম হলেও অনেক সময় বেঁচে যায়। অফিস শেষ করে পরিবারের সদস্যদের সাথে সময় কাটানো যায়। একটু ঘুরতে যাওয়া যায়। বেশ ভালো লাগে।
১৭৮৪ সালে বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন সর্বপ্রথম এই ধারনা দিয়েছিলেন। সাধারণ সময়ের তুলনায় এক ঘণ্টা আগে সবাইকে ঘুম থেকে ওঠার পরামর্শ দেন তিনি। তবে সরাসরি 'ডে লাইট সেভিং টাইম' এর ধারনা দেন ব্রিটিশ বিল্ডার উইলিয়াম উইলেট। ‘দ্য ওয়েস্ট অব ডে লাইট’ শিরোনামে একটি বই প্রকাশ করেন তিনি।
এরপর ব্রিটিশ পার্লামেন্টে এ সংক্রান্ত বিল উত্থাপিত হলেও তা পাস হয়নি। ১৯ শতকে বিশ্বের প্রথম দেশ হিসেবে এই পদ্ধতির প্রচলন শুরু হয় জার্মানিতে। ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে ইউরোপসহ অনেক দেশে।
শুরুর দিকে সময়ের এই পরিবর্তন নিয়ে বেশ ঝামেলাতেই পড়তে হতো মার্কিন বাসিন্দাদের। জানা যায়, ভার্জিনিয়ার মাউন্ডসভিল থেকে ওহাইও’র স্টিউবেনভিল পর্যন্ত মাত্র ৩৫ মাইলের বাসযাত্রায় একজন যাত্রীকে তার ঘড়ির কাঁটা পরিবর্তন করতে হতো ৭ বার। পরে ষাটের দশকে কংগ্রেসে পাস হয় ‘ইউনিফর্ম টাইম অ্যাক্ট’। যার আওতায় একটি রাজ্যের সবগুলো শহর একই সময় ব্যবস্থা মানতে বাধ্য।
এ প্রসঙ্গে একজন বলেন, একটা শহরে যদি ‘ডে লাইট সেভিং টাইম’ চলে, তাহলে তাদের জীবন-যাপনও সেই সময় অনুযায়ী হয়। পাশের শহর যদি সেই সময় না মানে, তাহলে আবার কনফিউশন তৈরি হয়।
প্রতি বছর আমেরিকার অধিকাংশ এলাকায় দু'দফা বদলানো হয় ঘড়ির কাঁটা। দিনের আলোকে কাজে লাগাতে গ্রীষ্মকালে এক ঘণ্টা এগিয়ে আনা হয় সময়> অন্যদিকে শীতকালে ফিরে যাওয়া হয় আগের সময়ে। প্রায় একশ বছর ধরে বিশ্বের অন্তত ৭০টি দেশে চালু রয়েছে এই ব্যবস্থা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?