শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বাণিজ্য | পড়ুয়াদের জন্য দারুন সুযোগ, এই প্রকল্পে আবেদন করলেই মাসে মিলবে ১০ হাজার করে

RD | ১৪ ডিসেম্বর ২০২৪ ২১ : ৪২Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: শিক্ষার্থীদের জন্য সুখবর। বিশেষ করে যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া তাদের জন্য এই প্রতিবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ।  পশ্চিমবঙ্গ সরকার স্কুল বা কলেজের পড়ুয়া, কর্মচারী এমনকি বেকার যুবকদের জন্য বিভিন্ন সময়ে নানা প্রকল্প তৈরি করেছে। তবে এবার উচ্চশিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগও দিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের শিক্ষার্থীদের ভবিষ্যতকে পোক্ত করার লক্ষ্যে ২০২২ সালে প্রথমবারের মতো একটি ইন্টার্নশিপ প্রকল্প ঘোষণা করেছিলেন।

এই ইন্টার্নশিপ প্রকল্পকে 'ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম' বলা হয়। কেন্দ্রীয় সরকার থেকে রাজ্য সরকার, সারা দেশে সবাই বর্তমানে ইন্টার্নশিপ প্রকল্পের উপর জোর দিচ্ছে। এই ইন্টার্নশিপ প্রকল্পগুলির মাধ্যমে, রাজ্যের শিক্ষার্থীরা তাদের পড়াশোনার ভিত্তিতে বিভিন্ন দক্ষতা অর্জন করে খুব সহজেই চাকরির জন্য আবেদন করতে পারবেন।

আপনার কাছে রাজ্য সরকারি প্রকল্পের ইন্টার্নশিপ সার্টিফিকেট থাকলে, রাজ্যের শিক্ষার্থীরা অবশ্যই চাকরির ক্ষেত্রে প্রতিযোগিতার ভিড়ে আগ্রাধিকার পাবে। পাশাপাশি চাকরিপ্রার্থীদের অভিজ্ঞতাও বাড়বে।

প্রকল্পের সুবিধা

1) পশ্চিমবঙ্গ ইন্টার্নশিপ স্কিমের মাধ্যমে, চাকরির ক্ষেত্রে অভিজ্ঞতা অর্জন করা সম্ভব হবে।

2) যারা এই স্কিমে যোগদান করবেন তারা টাকা পাবেন৷ মাসে ১০ হাজার করে বৃত্তি।

3) শিক্ষার্থীরা ইন্টার্নশিপের মাধ্যমে বিভিন্ন সরকারি বিষয়ে দক্ষতা অর্জন করতে পারবে।

4) ইন্টার্নের পারফরম্যান্সের ভিত্তিতে, এক বছর পরে রাজ্য সরকারের বিভিন্ন বিভাগে সরাসরি চাকরিতে যোগ দেওয়ার সুযোগ থাকবে।

5) ইন্টার্নশিপ শেষ হলে, প্রত্যেককে গ্রেডিং সহ একটি শংসাপত্র দেওয়া হবে।

আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা-

যে পড়ুয়ারা এই প্রকল্পেরর জন্য আবেদন করতে চায় তাদের অবশ্যই আইটিআই বা ডিপ্লোমা কোর্সে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে।

রাজ্য সরকারের শিক্ষা দফতর এই প্রকল্পের মাধ্যমে ন্যূনতম সাড়ে ৭ হাজার পড়ুয়া নিয়োগের উদ্যোগ নিচ্ছে। পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ইন্টার্নশিপ শুরু করার উদ্যোগ নিচ্ছে। সূত্রের মতে, ইতিমধ্যে বেশ কয়েকটি ইন্টার্নশিপ শুরু হয়েছে এবং রাজ্য সরকারের স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিমও শীঘ্রই চালু হতে চলেছে। কয়েকদিনের মধ্যেই সরকার এ বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করবে।


নানান খবর

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া