শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: AD | লেখক: অভিজিৎ দাস | Editor: Uddalak Bhattacharya ১৪ ডিসেম্বর ২০২৪ ২১ : ১৬Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: আগামী বছর এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (অ্যাপেক)-এর সিইও সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে সিঙ্গাপুরে। সেই সম্মেলনের আগে সকল সদস্য দেশের রাষ্ট্রদূতেরা যোগ দিলেন একটি নৈশভোজে। শুক্রবার এই নৈশভোজের আয়োজন করেন প্রবাসী বাঙালি শিল্পপতি তথা ইউনিভার্সাল সাকসেস এন্টারপ্রাইজের লিমিটেডের চেয়ারম্যান এবং সিঙ্গাপুরে আগামী অ্যাপেক সম্মেলনের আয়োজকদের প্রধান প্রসূন মুখার্জি। নৈশভোজের উদ্দেশ্য, সদস্য দেশের প্রতিনিধিদের সঙ্গে সম্পর্ক স্থাপন এবং আলাপচারিতা।
এই নৈশভোজে যোগ দিয়েছিলেন, অ্যাপেক শেরপা রাষ্ট্রদূত কার্লোস ভাসকুয়েজ ছাড়াও ভারত, লিথুয়ানিয়া, জর্ডন, ইন্দোনেশিয়া, কিউবা, এস্তোনিয়া, কাজাখস্থান, শ্রীলঙ্কা, ভেনিজুয়েলা, উজবেকিস্তানের, ফিলিপিন্সের রাষ্ট্রদূতেরা। সিঙ্গাপুরের সাংগ্রিলা হোটেলে এই নৈশভোজের আয়োজন করা হয়েছিল। ভারত-সহ মোট ১৮টি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সেখানে।
এই বছর অ্যাপেক-এর সিইও সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল পেরুর লিমাতে। ১৩-১৫ নভেম্বর পর্যন্ত চলা সেই সম্মেলনে সিঙ্গাপুরের হয়ে প্রতিনিধিত্ব করেন প্রসূন। তাঁকে সঙ্গে দেন সিঙ্গাপুর বিজনেস ফেডারেশনের সিইও পিং সুন। এই সম্মেলনে এক হাজারেও বেশি ব্যবসায়ী এবং বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছিলেন। ২০২৫ সালে এই সম্মেলন অনুষ্ঠিত হবে সিঙ্গাপুরে।
অ্যাপেক ২১টি দেশের সহযোগে তৈরি একটি সংগঠন। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় এলাকায় ব্যবসা এবং লগ্নির দিকটি খেয়াল রাখে অ্যাপেক। এই সংগঠনের সদস্যদের মোট জিডিপির পরিমাণ বিশ্বের মোট জিডিপির ৬০ শতাংশ। অ্যাপেক-এর উদ্দেশ্য এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উদার বাণিজ্যনীতি বজায় রাখা। এর পাশাপাশি, ওই অঞ্চলে শুল্ক এবং অন্যান্য জটিলতার সমাধান করা। ১৯৯০ সাল থেকে ভারত অ্যাপেক-এর সদস্য হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু এখনও স্থায়ী সদস্য করা হয়নি। বর্তমানে ভারত পর্যবেক্ষক দেশ। বিশেষজ্ঞদের মতে, ভারত অ্যাপেক-এর স্থায়ী সদস্য হলে সংগঠনের অন্যান্য সদস্যরা এতে লাভবান হবে। এক বিশাল সম্ভাবনা খুলে যাবে নতুন লগ্নির। শুক্রবারের নৈশভোজে আমন্ত্রিত রাষ্ট্রদূতদের সামনে সেই বিষয়টি তুলে ধরেন প্রসূন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এ বিষয়ে বিস্তারিত ভাবে জানিয়েছেন তিনি।
নানান খবর
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?