সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ৩ প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ দিল্লি সরকার! ভোটের আগে বড় স্বীকারোক্তি কেজরির

RD | ১৪ ডিসেম্বর ২০২৪ ২০ : ৩৯Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: দিল্লিতে ভোটের আবহ। চলতি মাসের শেষের দিকেই হয়তো দিল্লি বিধানসভার নির্বাচনের দিন ঘোষণা করবে কমিশন। তার আগেই বড় স্বীকারোক্তি করে বসলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ সভাপতি অরবিন্দ কেজরিওয়াল। সর্বভারতীয় এক বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের আলোচনার মঞ্চে কেজরিওয়াল ঘোষণা করেন, ২০২০ সালে নির্বাচনী প্রতিশ্রুতির তিনটি পূরণে ব্যর্থ হয়েছে আপ সরকার। 
বিজেপি অবশ্য কেজরির স্বীকারোক্তিকে ভোটে কৌশল বলে দাবি করেছে।

কোন কোন প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ আপ সরকার?

প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের দাবি, যমুনা নদী সাফাই। দিল্লির প্রতিটি পরিবারের জন্য শুদ্ধ পানীয় জলের বন্দোবস্ত করা এবং দিল্লির সমস্ত সড়ককে ইউরোপীয় মানের গড়ে তোলার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে রাজ্য সরকার। 

কেন ব্যর্থতা?

ব্যর্থতার কারণ ব্যাখ্যা করতে গিয়ে কোভিড মহামারি ও মোদি সরকারের প্রতিহিংসাপরায়ণ পদক্ষেপকে দায়ী করেছেন অরবিন্দ কেজরিওয়াল। বলেছেন, "প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতার প্রাথমিক কারণ দু'টি। ২০২০ সালের বিধানসভা ভোট হয়। ফের ক্ষমতায় আসে আপ সরকার। ভোটের পর প্রথম আড়াই থেকে তিন বছর কোভিড মহামারির ধকল সামলাতে গিয়েছে। পরে দিল্লি সরকারে মন্ত্রী এবং জনপ্রতিনিধিদের বিভিন্ন মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানো হয়েছে। যার কবল থেকে আমিও বাদ পড়িনি।" 

কেজরির দাবি, এইসব চ্যালেঞ্জ সত্ত্বেও, প্রতিশ্রুতি পূরণে রাজ্য সরকারের কাছে সম্পূর্ণ পরিকল্পনা এবং প্রয়োজনীয় তহবিল রয়েছে। উল্লেখ্য ২০২০ সালে তাঁকে পুনরায় দিল্লির কুর্সিতে নির্বাচিত করার জন্য ভোটারদের আহ্বান জানিয়ে বলেছিলেন, "আমাকে আরও একটি সুযোগ দিন। আমি আগামী পাঁচ বছরে সব প্রতিশ্রুতি পূরণ করব।"

আপ সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরে কেজরি ওই মঞ্চেই বলেছেন, "গত ৭৫ বছরে, কেউ কল্পনাও করতে পারেনি যে দরিদ্র বাচ্চারা ভাল মানের শিক্ষা বা সবাই বালো স্বাস্থ্যসেবা পেতে পারেন। দিল্লিবাসী প্রত্যেকের জন্য ২৪ ঘন্টা বিদ্যুৎ দেশজুড়ে আশা তৈরি করেছে।"

বিজেপির কটাক্ষ-

তবে কেজরিওয়ালের মন্তব্য নিয়ে কটাক্ষ করেছেন বিজেপি নেতা অমিত মালব্য। ২০১৫ ও ২০২০ সালে নির্বাচনী প্রতিশ্রুতির নানা অংশ শেয়ার করেছেন তিনি সোশ্যাল মিডিয়ায়। যেখানে কেজরিওয়ালকে যমুনা নদী পরিষ্কারের জন্য আরও সময় চাওয়া হয়েছে। মালব্য এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, "কেজরিওয়াল দাবি করেছেন যে তিনি তাঁর প্রতিশ্রুতি পূরণ করতে পারেননি কারণ তিন বছর কোভিডে নষ্ট হয়ে গিয়েছে এবং দু'টি বছর আইনি মামলায় নষ্ট হয়েছে। কিন্তু অতিমারী চলাকালীন, তিনি তাঁর প্রাসাদোপম বাড়ি তৈরি করেছিলেন। এদিকে, বিজেপি একই সময়ে নতুন সংসদ ভবন এবং কার্তব্য পথের কাজ শেষ করেছে। দিল্লির দায়িত্বে থাকা জলসম্পদ মন্ত্রীকে কখনও গ্রেপ্তার করা হয়নি। তাহলে কেন দিল্লির বাসিন্দাদের কাছে বিশুদ্ধ জল সরবরাহ করা হল না?"

মালভিয়া অভিযোগ করেছেন যে কেজরিওয়ালের প্রশাসন শাসনের পরিবর্তে ব্যক্তিগত বিলাসিতা এবং অবৈধ কার্যকলাপের দিকে বেশি মনোনিবেশ করেছে গত পাঁচ বছরে। তিনি বলেছেন, "গত পাঁচ বছরে, অরবিন্দ কেজরিওয়াল শুধুমাত্র নিজের জন্য একটি বিলাবহুল  বাড়ি তৈরি করেছেন এবং দিল্লিতে অবৈধভাবে মদ বিতরণ করেছেন। যার জন্য তিনি এবং তাঁর মন্ত্রীরা জেলে গিয়েছেন। মদের জেরে অনেক পরিবার ধ্বংস হয়ে গিয়েছে, দিল্লি নরকে পরিণত হয়েছে। তবুও কেজরিওয়াল বলেছেন, আমাকে আর একটা সুযোগ দিন। আর আমরা এসব সহ্য করব না। দিল্লিতে বদল প্রয়োজন।" 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া