রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | দঃ কোরিয়ার প্রেসিডেন্ট পদ থেকে বরখাস্ত ইউন-সুক-ইওল

RD | ১৪ ডিসেম্বর ২০২৪ ১৯ : ৫৯Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ কোরিয়ার আইনসভার রায়ে প্রেসিডেন্ট পদ থেকে বরখাস্ত ইউন-সুক-ইওল। ন্য়াশনাল অ্যাসেম্বিলেতে শনিবার দ্বিতীয়বারের জন্য ইউন-সুক-ইওল-কে ইমপিচের প্রস্তাবের উপর ভোটাভুটি হয়। সেখানেই ৩০০ জনের মধ্যে ২০৪ জন জনপ্রতিনিধি ইওল-তে বরখাস্তের পক্ষে ভোট দেন। বিপক্ষে ভোট পড়ে মাত্র  ৮৫টি। তবে এখনই ইওল-কে প্রেসিডেন্টের পদ থেকে বরখাস্ত হতে হবেন না। বিরোধী দল একে ‘জনগণের বিজয়’ বলে আখ্যা দিয়েছে। উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ায় সামরিক শাসন জারির চেষ্টার কারণে বিরোধী দলগুলি প্রেসিডেন্ট ইওলের ইমপিচমেন্টের পক্ষে সওয়াল করে। গত ৭ ডিসেম্বর সে দেশের প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি প্রথম প্রেসিডেন্টের বিরুদ্ধে ইমপিচের চেষ্টা করেছিল। 

ইউন-সুক-ইওল পদ থেকে বরখাস্ত হওয়ায়, প্রধানমন্ত্রী হান ডাক-সু ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের ভূমিকা গ্রহণ করবেন। এরপর, দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালত ইউনের ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত নিয়ে ১৮০ দিনের মধ্যে চূড়ান্ত রায় জানাবে। আদালত ইউনের অপসারণকে সমর্থন করলে, তিনিই হবেন দক্ষিণ কোরিয়ার ইতিহাসে দ্বিতীয় প্রেসিডেন্ট যাঁকে সফলভাবে ইমপিচ করা হল।

গত সপ্তাহে, ইউন ইমপিচমেন্টের পক্ষে প্রস্তাবে ভোটে বেঁচে গিয়েছিলেন। যা জনগণের চাহিদার বিপরীত ছিল। কিন্তু দ্বিতীয়বার ভোটাভুটিতে আর পদ পোক্ত করতে পারলেন না ইউন-সুক-ইওল। প্রেসিডেন্টকে ইমপিচের জন্য প্রয়োজন ছিল ২০০টি ভোটের। ফলে, বিরোধী আইনপ্রণেতাদের ইউনের দল, পিপল পাওয়ার পার্টির (পিপিপি) অন্তত৮ জন সাংসদ-কে ইমপিচের পক্ষে ভোট দেন। ইমপিচের আগে বিরোধী দলের মুখপাত্র হোয়াং জুং-আ বলেছিলেন, 'আমরা আর ইউনের উন্মাদনা সহ্য করব না।'

এর আগে ২০০৪ সালে তৎকালীন প্রেসিডেন্ট রোহ মু-হিউনকে নির্বাচনী আইন লঙ্ঘন এবং অযোগ্যতার অভিযোগে পার্লামেন্টে অপসারণ করা হয়েছিল। কিন্তু পরে সাংবিধানিক আদালত তাঁকে পুনর্বহাল করে। বর্তমানে আদালতে মাত্র ৬ জন বিচারক আছেন এবং ইউনকে অপসারণে তাদের সবাইকে একমত হতে হবে।

সামরিক আইন কার্যকরের পর বর্তমানে ইউন-সুক-ইওলের জনপ্রিয়তায় ব্যাপক ধস নেমেছে। গত শুক্রবার গ্যালপ কোরিয়া প্রকাশিত এক সমীক্ষায় বলা হয়েছে, বর্তমানে ইওলের প্রতি মাত্র ১১ শতাংশ মানুষের সমর্থন রয়েছে। ৭৫ শতাংশ মানুষ এখন তাঁর ইমপিচমেন্টকে সমর্থন করছেন।

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া