শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১৪ ডিসেম্বর ২০২৪ ১৯ : ০৮Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: দ্রব্যমূল্য আকাশছোঁয়া। সন্তানদের সুরক্ষিত ভবিষ্যতের লক্ষ্যে বিকল্প খুঁজছেন অভিভাবকরা। বেসরকারি বহু প্রকল্পে কন্য়া সন্তানের জন্য টাকা জমানো যেতেই পারে। কিন্তু, ঝুঁকি কম হওয়ায় বেশিরভাগই খোঁজেন সরকারি বিনিয়োগ প্রকল্প। এক্ষেত্রে নিশ্চিত টাকার গ্যারান্টি থাকায় সুকন্যাসমৃদ্ধিযোজনা অনেকের কাছেই বেশ গ্রহণযোগ্য।
সুকন্যা সমৃদ্ধিতে ১৫ বছর ধরে টাকা জমা করতে হয়। কন্যা সন্তানদের শিক্ষাকে উৎসাহিত করার জন্যই কেন্দ্রীয় সরকার ২০১৫ সালে সুকন্যা সমৃদ্ধি যোজনা চালু করেছিল। এই প্রকল্পের মেয়াদ শেষে, মূলধন এবং এতে প্রাপ্ত সুদ উভয়ই করমুক্ত হবে।
পোস্ট অফিসে বা এইচডিএফসি ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, এবং আইসিআইসিআই ব্যাঙ্ক সহ রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কগুলি থেকে এই প্রকল্পে আবেদন করা সম্ভব। অভিভাবকরা ১০ বছর বা তার কম বয়সী মেয়েদের জন্য এই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন।
সুকন্যা সমৃদ্ধি যোজনায় বিনিয়োগের সর্বনিম্ন পরিমাণ হল বার্ষিক ২৫০ টাকা এবং সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা৷ ১৫ বছরের জন্য এই প্রকল্পে অর্থ জমা করা যেতে পারে। যাইহোক, লক-ইন পিরিয়ড ২১ বছর। অর্থাৎ, জমার পরিমাণ সুদ সহ ২১ বছর পর ম্যাচিউর হবে। যদি অ্যাকাউন্ট হোল্ডার (সন্তান) ম্যাচিউরিটি পিরিয়ডের আগে বিয়ে করেন, তাহলে এই ক্ষেত্রে অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যাবে।
প্রকল্পের নির্দেশিকা অনুসারে, সুকন্যা সমৃদ্ধি যোজনায় একজন কন্যা সন্তানের জন্য একটিই অ্যাকাউন্ট খোলা সম্ভব। একই পরিবারের দু'টি ভিন্ন মেয়ের জন্য দু'টি অ্যাকাউন্ট খোলা যেতে পারে। তবে যমজ মেয়েদের ক্ষেত্রে দু'টির বেশি অ্যাকাউন্ট খোলা যেতে পারে।
যদি কেউ সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্টে বছরে ন্যূনতম ২৫০ টাকা জমা দিতে না পারেন, তাহলে অ্যাকাউন্টটি ডিফল্ট হিসাবে বিবেচিত হবে। যা পুনরায় সক্রিয় করার জন্য, আপনাকে অ্যাকাউন্ট খোলার ১৫ বছরের মধ্যে ২৫০ টাকা এবং বার্ষিক টাকা পরিশোধ করতে না পারার জন্য অতিরিক্ত ৫০ টাকা দিতে হবে।
যে কোনও ফিক্সড ডিপোজিটের তুলনায় সুকন্যা সমৃদ্ধি যোজনায় সুদের হার বেশি। এই বছরের অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে, এই প্রকল্পের অধীনে ৮.২ শতাংশ পর্যন্ত রিটার্ন মিলেছে। আপনি যদি এই প্রকল্পে ১৫ বছরের জন্য প্রতি মাসে ৩ হাজার টাকা করে জমা করেন, তাহলে আপনি ম্যাচুরিটিতে ১,৪৩,৬৪২ টাকা পাবেন। এর মানে, ১৫ বছরে মোট ৪৫,০০০ টাকা পর্যন্ত বিনিয়োগ করে ৯৮,৬৪২ টাকা রিটার্ন মিলল।
নানান খবর
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?