শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

weather update in bengal

কলকাতা | ফের নিম্নচাপের ভ্রুকুটি, তাল কাটবে শীতের?‌ জানুন হাওয়া অফিস কী বলছে

Rajat Bose | ১৪ ডিসেম্বর ২০২৪ ১৬ : ২৯Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ শীতের স্পেল চলছে জাঁকিয়ে। রবিবার পর্যন্ত বাংলা জুড়ে জাঁকিয়ে শীত থাকবে। জানিয়েছে হাওয়া অফিস। পশ্চিমের সাত জেলায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। কিন্তু দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্তের সম্ভাবনা রয়েছে। ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে দক্ষিণ বঙ্গোপসাগরে। নিম্নচাপের অভিমুখ থাকবে তামিলনাডু উপকূল। ফলে শীতের তাল কাটবে কিনা তা নিয়ে রয়েছে প্রশ্ন।


হাওয়া অফিস জানিয়েছে, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৩ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের জেলাগুলিতে ১০ ডিগ্রির নিচে চলে গেছে তাপমাত্রা। পশ্চিম মেদিনীপুর, বীরভূম, দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়ায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। জাঁকিয়ে শীতের স্পেল রবিবার পর্যন্ত। আগামী বুধবার পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচেই থাকবে।


জাঁকিয়ে শীত পড়েছে উত্তরবঙ্গেও। আগামী দু’‌দিন তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা নেই। সোমবার সামান্য বাড়তে পারে তাপমাত্রা। তবে স্বাভাবিকের নিচেই থাকবে পারদ। বৃষ্টির সম্ভাবনা নেই। কুয়াশার দাপট থাকবে তিন জেলায়। এদিকে, আগামী দু–তিন দিন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘন কুয়াশার দাপট বজায় থাকবে ওড়িশা, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর মিজোরাম এবং ত্রিপুরাতে। চরম শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে পাঞ্জাবে।

তবে জানা গেছে ঘূর্ণাবর্তের সরাসরি প্রভাব পড়বে না রাজ্যে। তবে পরোক্ষ প্রভাবে তাপমাত্রা বাড়বে। সকালের দিকে উত্তরের দার্জিলিং, দক্ষিণের পশ্চিম বর্ধমান জেলার একাধিক অংশে কুয়াশার দাপট থাকবে। রবিবার অবধি এই শীতের আমেজ বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া