শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Baguiati PS successfully solved the Kestopur case

কলকাতা | মাত্র চার ঘণ্টায় খুনের কিনারা, কেষ্টপুরে খুনের ঘটনায় মৃতার ফেসবুক বন্ধু গ্রেপ্তার

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ১৪ ডিসেম্বর ২০২৪ ১৫ : ০৮Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: কেষ্টপুরের রবীন্দ্রপল্লির খুনের ঘটনায় বড়সড় সাফল্য পুলিশের। মাত্র চার ঘণ্টায় খুনের কিনারা করল বাগুইআটি থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে কৌশিক সাহা নামে এক ব্যক্তিকে। শুক্রবার গভীর রাতে নাগেরবাজারের মুড়িগাছা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাঁকে। ধৃতকে আজ বারাসাত আদালতে তোলা হবে।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে রবীন্দ্রপল্লিতে একটি ঘরের ভেতরে খাটের ওপর গলায় ওড়নার ফাঁস লাগানো এক মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতার নাম অভিষিক্তা দে সাহা। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানায় , খুন করা হয়েছে ওই মহিলাকে। যেই আবাসনে অভিষিক্তা থাকতেন সেখানকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেন তদন্তকারীরা। সেখানকার আবাসিকদের প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদও করে পুলিশ। অবশেষে মৃতার ফোনের সূত্র ধরে খোঁজ মেলে কৌশিকের। এর পরেই ওই ব্যক্তিকে নাগেরবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে খবর জেরায় কৌশিক জানিয়েছেন, তাঁর সঙ্গে মৃতার পরিচয় ফেসবুক সূত্রে। দীর্ঘদিন ধরে সম্পর্কে ছিলেন দু'জনে। কিছুদিন আগে মহিলা জানিয়ে দেন, তাঁর স্বামী এবং সন্তান আছে তাই আর সম্পর্ক রাখতে পারবেন না। এর পরেই রাগের বশে শুক্রবার রাতে খুন করেন কোশিক। 

অভিষিক্তা একটি বিউটি পার্লারে কাজ করতেন। বুদ্ধদেব একটি বেসরকারি সংস্থার কর্মী। রোজকার মতো তাঁরা দু’জনেই এ দিন সকালে একসঙ্গে কাজে বেরিয়েছিলেন। পুলিশ সূত্রের খবর, বেলার দিকে তাঁর স্বামী একাধিক বার স্ত্রীকে ফোন করেছিলেন। কিন্তু অভিষিক্তা ফোন না ধরায় চিন্তিত হয়ে পড়েন বুদ্ধদেব। ফিরে দেখেন ফ্ল্যাট তালা বন্ধ। দরজা খুলেই স্ত্রীর মৃতদেহ দেখতে পান বুদ্ধদেব। এর পরেই খবর দেওয়া হয় পুলিশে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া