শনিবার ২৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | Mamata Banerjee: বকেয়া নিয়ে বিধানসভায় সরব মমতা, সরকারের অবস্থান স্পষ্ট করলেন স্বাস্থ্যসাথী নিয়েও

Riya Patra | ০৪ ডিসেম্বর ২০২৩ ১৩ : ০৬Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: সোমবার বিধানসভায় উপস্থিত হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সূত্রের খবর , বিধানসভাতেও তিনি সরব হয়েছেন কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে। এর আগেও এই ইস্যুতে বারবার সুর চড়িয়েছে রাজ্যের শাসক দল। কলকাতা থেকে দিল্লি, আন্দোলন-প্রতিবাদে পথে নেমেছিলেন দলের নেতা-নেত্রী, কর্মী-সমর্থকরা। বজায় রইল সেই রেশ। ফের বিধানসভায় বকেয়া ইস্যুতে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সোমবার অধিবেশনের শুরু থেকেই বিধানসভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। সোমবারেও বিধানসভায় "চোর" স্লোগান উঠেছে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সুর চড়ানোর সঙ্গে সঙ্গেই অধিবেশন কক্ষ থেকে ওয়াক আউট করেন গেরুয়া শিবিরের বিধায়করা। উল্লেখ্য, বিজেপি আগেই জানিয়েছিল অধিবেশনে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে গেরুয়া শিবিরের বিধায়করা অধিবেশন বয়কট করবেন। জানা গিয়েছে বকেয়া ইস্যুতে বার্তা দেওয়ার সঙ্গে সোমবার বিধানসভার অধিবেশনে স্বাস্থ্যসাথী প্রসঙ্গে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, স্বাস্থ্যসাথী কার্ড ফেরাতে পারবে না হাসপাতাল বা নার্সিংহোম। অনেকক্ষেত্রেই হাসপাতাল এবং নার্সিংহোমগুলির বিরুদ্ধে অভিযোগ উঠেছে স্বাস্থ্যসাথী ইস্যুতে। মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে সরকারের কড়া অবস্থান এবং কঠোর পদক্ষেপের কথা উল্লেখ করেছেন সোমবার। জানিয়েছেন, কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে প্রশাসনিক ভাবে, অভিযোগ বিবেচনার জন্য গড়া হয়েছে বিশেষ কমিশন। একগুচ্ছ হাসপাতাল-নার্সিংহোমের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে এবং জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। সঙ্গেই জানিয়েছেন, ইতিমধ্যে ৬৩ টি অভিযোগে নিষ্পত্তি ঘটানো হয়েছে্। রাজ্যের ২ কোটি ৪৪ লক্ষ ৭১ হাজার ৫৫৯ পরিবার স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় এসেছে। বাংলায় শিশু মৃত্যুর হার সবচেয়ে কম বলেও এদিন বিধানসভায় জানান মুখ্যমন্ত্রী। সুস্বাস্থ্য কেন্দ্রের টাকা বন্ধ প্রসঙ্গেও আজ ফের সুর চড়িয়েছেন তিনি। দুর্গাপুজোর অনুদান প্রসঙ্গে চর্চা হয়েছে বারবার, সোমবার বিধানসভায় দুর্গাপুজোয় রাজ্যের ব্যবসার পরিমাণও উল্লেখ করেছেন তিনি। উল্লেখ্য, চলতি সপ্তাহে বুধবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কার্শিয়াংয়ে সরকারি পরিষেবা প্রদানের পাশাপাশি জলপাইগুড়ির বানারহাটে পাট্টা প্রদানের কর্মসূচি রয়েছে তাঁর। ৭ ডিসেম্বর অর্থাৎ বৃহস্পতিবার উত্তরবঙ্গের ৮’জেলাকে নিয়ে ‘বিজনেস সামিট’-এ মুখ্যমন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে। চব্বিশের লোকসভা ভোটের আগে এই সফরকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া