বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ১৩ ডিসেম্বর ২০২৪ ১৯ : ৫৭Moumita Ganguly
আজকাল ওয়েবডেস্কঃ ঘন কালো এক ঢাল চুল অনেকেরই ভালো লাগে। কিন্তু ধুলো ময়লা, খুশকি ও অন্যান্য নানা কারণে চুল উঠে যেতে থাকে। আগের মতো ঘন চুল ফেরত পাওয়া যায় না। কিন্তু এই ঘন চুল ফিরিয়ে আনা সম্ভব। তার জন্য ভরসা রাখুন ঘরোয়া এই টোটকায়।
প্রায় প্রতিটি বাড়িতেই অ্যালোভেরা গাছ থাকে। এর পাতা থেকে তৈরি জেল চুল ও ত্বকের যত্নে বিশেষ কার্যকরী। একটি অ্যালোভেরার টাটকা পাতাকে ছোট ছোট টুকরো করে ব্লেন্ড করে পেষ্ট বানিয়ে নিন। প্যানে এই পেষ্ট ঢেলে হালকা আঁচে নাড়তে থাকুন। এর উপর ৩-৪ চামচ নারকেল তেল দিন। এক টুকরো আদাকে ঘষে দিন। কিছুক্ষণ ফুটিয়ে এবার বেশ কিছুটা নিম পাতা পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিন। ৫-১০ মিনিট অল্প আঁচে নেড়ে নামিয়ে নিন। ঠান্ডা হলে ছেঁকে একটি স্প্রে বোতলে ঢেলে রাখুন। সপ্তাহে অন্তত তিনদিন স্নানের আগে চুলের স্ক্যাল্পে এই স্প্রে করুন। আধঘন্টা পর শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন। আপনার চুল সংক্রান্ত সমস্ত সমস্যার সমাধান এক নিমিষেই হবে।
অ্যালোভেরা ভিটামিন-সি সমৃদ্ধ হওয়ায় খুশকির সমস্যাতে খুব উপকারী। এছাড়াও চুল ঝলমলে করতে চুলেত গোড়া থেকে আগা পর্যন্ত অ্যালোভেরা জেল লাগাতে পারেন। অ্যালোভেরায় গুরুত্বপূর্ণ প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড, অ্যান্টিঅক্সিড্যান্ট ও স্যাপোনিন রয়েছে। চুলের গোড়ায় পুষ্টির ঘাটতি মিটিয়ে হেয়ার গ্রোথে সাহায্য করে অ্যালোভেরা। তাছাড়া এতে প্রোটিওলাইটিক এনজাইমের সন্ধান মেলে, যা চুলের আর্দ্রতার ঘাটতি মেটায়। আর রুক্ষ-ক্ষতিগ্রস্থ চুলের হাল ফেরায় রাতারাতি।
চুলের যত্নে নিমপাতার ভুমিকা অনবদ্য।তাই এই পাতা দিয়ে হেয়ার প্যাক বানিয়ে ব্যবহার করুন চুলে। খুশকির উপদ্রব কমে চুলের জেল্লা ফিরে আসবে। নিমের মধ্যে থাকা ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই, অ্যান্টিঅক্সিড্যান্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ উপকরণগুলি হেয়ার ফলিকল এবং চুলের গোড়া শক্ত করে। ফলে চুল পড়ার সমস্যা কমে এবং চুলের বৃদ্ধি হয় ও নতুন চুল গজায়।
নিমে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে। যা চুলের জেল্লা ফেরায়। চুলের বৃদ্ধিতেও সাহায্য করে ও ভিতর থেকে পুষ্টি জোগায়। ময়শ্চারাইজ করে চুলকে ডিপ কন্ডিশনিং করে।স্ক্যাল্পে ফাংগাল ইনফেকশন সারিয়ে তুলতে সাহায্য করে।খুশকির সমস্যা সমাধান করে।অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল উপাদান থাকায় স্ক্যাল্পের নানা সংক্রমণ, খুশকি সারিয়ে তুলতে সাহায্য করে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?