বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ১৩ ডিসেম্বর ২০২৪ ১৯ : ০১Soma Majumder
আজকাল ওয়েবডেস্ক: হুড়মুড়িয়ে ছুটছে ট্রেন, কামরায় তিলধারণের জায়গা নেই। সঙ্গে একনাগাড়ে হকারদের হাকডাক, যাত্রীদের কিচিরমিচির! তারই মধ্যে কোণার সিটে নিশ্চিন্তে ঘুমিয়ে এক মধ্যবয়স্ক মহিলা। আবার গাড়িতে ঘুরতে বেরিয়ে সবাই হইহুল্লোরে মাতোয়ারা, দিব্যি ঘুমের দেশে পাড়ি দিয়েছেন তরতাজা যুবক। রোজকার জীবনে প্রায়ই এমন দৃশ্যের নজির মেলে। হইহট্টগোলের মাঝে দু’চোখের পাতা এক করা তো বটেই, রীতিমতো নাক ডেকে ঘুমাতে পারেন অনেকে। যা নিয়ে মজার পাত্রও হতে হয় বই কী! তবে কোনও কিছুই যে যানবাহনে উঠলে ঘুমকে আটকাতে পারে না! আপনিও কি সেই তালিকায় রয়েছেন? কিন্তু কখনও ভেবে দেখেছেন কেন এমন হয়? নেপথ্যে কি কোনও শারীরিক সমস্যা রয়েছে? জেনে নেওয়া যাক গবেষণা কী বলছে।
চলন্ত গাড়ির নড়াচড়ার কারণেই আস্তে আস্তে দু'চোখে ঘুম নেমে আসে। আসলে চলন্ত গাড়িতে অনবরত কম্পন, মৃদু থেকে মাঝারি দুলুনি অনুভূত হয়। যা ঘুমিয়ে পড়তে সাহায্য করে। ঠিক এইভাবেই শিশুদের ঘুমানোর জন্য দোলনায় দোলা দেওয়া হয়।
চলন্ত বাস, ট্রেন বা গাড়িতে এক ধরনের শব্দ দীর্ঘক্ষণ কানে আসে। যার ফলে সাময়িকভাবে শ্রবণ উদ্দীপনা কমে যায়। একটা সময় পর চোখ খুলে রাখার ইচ্ছাও কমে আসে। তখনই অন্য কিছুতে আর তেমন আগ্রহ থাকে না। ঝিমুনি আসে ধীরে ধীরে।
আমরা রাতে ঘুমাই আর দিনে জেগে কাজকর্ম করি। কিন্তু সাধারণত ট্রেন বা গাড়িতে স্বাভাবিক আলো এসে পড়ে না। তাই শরীর ঠিক কোন পরস্থিতিতে রয়েছে তা বুঝে উঠতে পারে না। ফলে ভিতর থেকে আমরা চালিকাশক্তি হারাই। ঝিমুনিও চলে আসে সহজে।
পর্যাপ্ত ঘুম না হলে ক্লান্তি আসা স্বাভাবিক। তাই বাসে, ট্রেনে বা গাড়িতে সামান্য দুলুনিতে চোখ বুজে আসে। শান্ত পরিবেশে শরীর বিশ্রাম নেওয়ার সুযোগ ছাড়তে চায় না। এছাড়া যাত্রাপথ দীর্ঘ হলে একটানা স্থির হয়ে বসে থেকে একঘেয়েমি এসে যায়। তখনও ঘুমিয়ে পড়েন অনেকে।
যদিও সকলের ক্ষেত্রে এক রকম হয় না। বিশেষ করে যাত্রাপথে যারা মোবাইল ফোন ঘাঁটেন, বই পড়েন কিংবা অন্য কোনও কাজে ব্যস্ত থাকেন তাঁদের খুব একটা ঘুম আসে না। বিশেষজ্ঞদের মতে, শরীরে যদি ক্লান্তি থাকে তাহলে খানিকক্ষণ বাসে-ট্রেনে ঘুমিয়ে নেওয়াই শ্রেয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?