শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | পথ ভুলে ঝাড়খণ্ডের পরিবর্তে মুর্শিদাবাদে ঢুকে পড়ল উট, গ্রেপ্তার মালিক

Riya Patra | ১৩ ডিসেম্বর ২০২৪ ১৮ : ৫৩Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: রাজস্থান থেকে ঝাড়খণ্ডে উট পাচার করতে গিয়ে বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার চাঁদপুর এলাকা থেকে গ্রেপ্তার হল এক ব্যক্তি। ধৃতের নাম মেহেরবান শেখ (৫৮) । বাড়ি উত্তরপ্রদেশের মিরাটে। ওই ব্যক্তির হেফাজত থেকে উদ্ধার হয়েছে ৯টি  উট।  জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানান, "ধৃত ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা রুজু করে শুক্রবার তাকে জঙ্গিপুর আদালতে পেশ করা হচ্ছে।"
 
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই উদ্ধার হওয়া উটগুলির স্বাস্থ্য পরীক্ষার জন্য পশু চিকিৎসককে ডাকা হয়েছে। এরপর আদালতের নির্দেশ পাওয়া গেলে প্রাণীদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংস্থার সাহায্যে উটগুলিকে পুনরায় রাজস্থানে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশের বাসিন্দা মেহেরবান সম্প্রতি রাজস্থান থেকে বেশ কয়েকটি উট কেনে। বৃহস্পতিবার একটি লরিতে করে সেই উট নিয়ে সে ঝাড়খন্ডের দিকে যাচ্ছিল। কিন্তু অন্ধকার হয়ে যাওয়ায় লরি ঝাড়খণ্ডে নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার পরিবর্তে পথ ভুল করে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার চাঁদপুর এলাকায় চলে আসে। 

পরিকল্পনা ছিল, শুক্রবার সকাল হওয়ার আগে উট নিয়ে ঝাড়খণ্ড ফিরে যাওয়ার। কিন্ত বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে সামশেরগঞ্জ পুলিশ বাংলা এবং ঝাড়খণ্ডের সীমান্তবর্তী এলাকা চাঁদপুরে অভিযান চালায় এবং সেখান থেকেই ৯টি উট উদ্ধার করে। সূত্রের খবর, রাজস্থান থেকে দীর্ঘ যাত্রার ধকলে উদ্ধার হওয়া উঁটগুলির মধ্যে কয়েকটি বেশ কাহিল হয়ে পড়েছে। 
 
পুলিশ সূত্রের খবর, ধৃত ব্যক্তি ভারতবর্ষের বিভিন্ন এলাকায় রাজস্থান থেকে উট সরবরাহ করে থাকে। এই উটগুলিকে একদিকে যেমন বিভিন্ন সার্কাসে  খেলা দেখানোর কাজে ব্যবহার হয় অন্যদিকে বেশ কিছু এলাকায় উটের মাংস চড়া দামে বিক্রি হয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া