মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১৩ ডিসেম্বর ২০২৪ ১৮ : ৪৬Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: 'বিদ্বেষপূর্ণ ভাষণ এবং সাম্প্রদায়িক বৈষম্যে উস্কানি' দেওয়ার অপরাধে এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি শেখর কুমার যাদবকে ইমপিচ করার দাবি উঠল। সাংসদ কপিল সিব্বলের নেতৃত্বে ৫৫ জন রাজ্যসভার সাংসদ এই আবেদন জানিয়েছেন। শুক্রবার সকালে রাজ্যসভা সচিবালয়ে জমা দেওয়া ২১ পৃষ্ঠার একটি প্রস্তাবে সাক্ষর রয়েছে, সিব্বল সহ কংগ্রেস সাংসদ পি চিদাম্বরম, দিগ্বিজয় সিং, আপ সাংসদ রাঘব চাড্ডা, তৃণমূলের সাগরিকা ঘোষ এবং সাকেত গোখলে, আরজেডি-র মনোজ ঝাঁ, সিপিআইএম-এর জন ব্রিটাসের। বিশ্ব হিন্দু পরিষদের এক সভায় সংখ্যালঘুদের বিরুদ্ধে বিচারপতি যাদব পক্ষপাত ও কুসংস্কার প্রদর্শন করেছেন বলে অভিযোগ এই বিরোধী সাংসদদের।
শীতকালীন অধিবেশনের মধ্যেই এই প্রস্তাব নিয়ে রাজ্যসভায় আলোচনা হতে পারে। বিচারপতি যাদব গত সপ্তাহে প্রকাশ্যে সভায় রাজনৈতিক বিষয়ে তাঁর মতামত প্রকাশ করেছিলেন। যা নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল।
ইমপিচ প্রস্তাবে উল্লেখ রয়েছে, "হাইকোর্টের বর্তমান বিচারপতিদের চরমপন্থী গোষ্ঠী বা দলগুলির সঙ্গে যুক্ত হওয়ার কোনও ভিত্তি নেই৷ একজন বিচারপতি সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট বক্তব্য পেশ করছেন। কোনও মামলাকারীই এমন বিচারপতির কাছে ন্যায়বিচারের আশা করতে পারে না।" প্রস্তাবে বলা হয়েছে যে, বিচারপতি যাদব "আপত্তিকর, অবমাননাকর এবং ঘৃণ্য বিবৃতি দিয়েছেন।"
বিচারপতি শেখর কুমার যাদব এক প্রকাশ্য সভায় বলেছিলেন, "সংখ্যাগরিষ্ঠের ইচ্ছা অনুযায়ী কাজ করা উচিত... এটাই আইন।" ভারতকে "হিন্দুস্তান বলতেও আমার কোন দ্বিধা নেই" বলে সাফ জানান তিনি।
ইমপিচ প্রস্তাবে বিচারিপতির জীবনের মূল্যবোধ নিয়ে সুপ্রিম কোর্টের ১৯৯৭ সালের একটি বিবৃতি উদ্ধৃত করা হয়েছে। যেখানে বলা হয়েছিল "কোন বিচারক জনসাধারণের বিতর্কে প্রবেশ করবেন না বা রাজনৈতিক বিষয়ে, বা বিচারাধীন বিষয়গুলিতে জনসমক্ষে তাঁর মতামত প্রকাশ করবেন না। কারণ এগুলি বিচারপতির রায়ে প্রভাব ফেলতে পারে।" সিব্বলদের দাবি, এই প্রেক্ষিতে বিচারপতি যাদবের মন্তব্য ইমপিচের মত অপরাধে অভিযুক্ত।
সুপ্রিম কোর্ট ওই বিচারপতির মন্তব্যের প্রেক্ষিতে নোটিশ নিয়েছে এবং আরও বিশদ বিবরণের জন্য আহ্বান জানিয়েছে।
বিচারপতি যাদবের মন্তব্য এআইএমআইএম সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি বলেছিলেন, "এই বক্তৃতা কলেজিয়াম ব্যবস্থার প্রতি ইঙ্গিত দেয় এবং বিচারিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে। ভিএইচপি-র কর্মসূচিতে অংশগ্রহণকারী ব্যক্তির কাছে কীভাবে একটি সংখ্যালঘুার ন্যায়বিচার আশা করতে পারে?"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?