মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১৩ ডিসেম্বর ২০২৪ ১৮ : ০৮Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: গত সোমবারই ভারতের বিদেশ সচিবের সঙ্গে বাংলাদেশের তত্ত্বাবদায়ক সরকারের কর্তাদের বৈঠক হয়েছিল। সেদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন বিক্রম মিশ্রি। এরপর বাংলাদেশ নিয়ে সংসদে ফের মুখ খুললেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। শুক্রবার জানিয়েছেন, বাংলাদেশের শাসকরা সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে। প্রতিবেশী দেশে হিন্দুদের উপর হামলার খবরের মধ্যেই লোকসভায় প্রশ্নোত্তর পর্বে জয়শঙ্কর জানিয়েছেন, বাংলাদেশে সংখ্যালঘুদের প্রতি আচরণ অত্যন্ত উদ্বেগের বিষয়।
বাংলাদেশের একজন ছাত্রী নদী সাঁতরে বেআইনিভাবে ভারতে প্রবেশের একদিন পর সংসদে বিদেশমন্ত্রীর এই বিবৃতি যথেষ্ট তাৎপর্যবাহী। সতেরো বছর বয়সী এক হিন্দু ছাত্রী রাত্রিবেলা নদী সাঁতরে ভারতে চলে আসে। ইসকন ভক্ত হওয়ার কারণে বাংলাদেশের মৌলবাদীরা নিশানা করায় আতঙ্কে এই পদক্ষেপ করে বলে জানিয়েছেন ওই ছাত্রী।
অগস্টে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর বাংলাদেশে গত মঙ্গলবার পর্যন্ত সংখ্যালঘুদের, প্রধানত হিন্দুদের বিরুদ্ধে সাম্প্রদায়িক হিংসার ৮৮টি ঘটনা নথিভুক্ত হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রধান মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলমও জানান, ওই ঘটনায় ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিদেশ সচিব বিক্রম মিশ্রি সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনা দুঃখজনক ও তা নিয়ে উদ্বেগ প্রকাশের করেছিলেন গত সোমবার। এরপরই ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম সংখ্যালঘুদের প্রতি আক্রমণের কতা শিকার করেন।
সংসদে পাকিস্তান নিয়ে জয়শঙ্কর বলেন যে, ইসলামাবাদের সঙ্গে ভারতের সুসম্পর্ক রাখতে হলে প্রতিবেশী দেশটি সন্ত্রাসবাদে মদত দিচ্ছে না বলে প্রমাণ করতে হবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?