বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Nutmeg spice have many health benefits including prevents insomnia boost your immune system

লাইফস্টাইল | রোগ প্রতিরোধ ক্ষমতাকে করে শক্তিশালী, অনিদ্রাও হয় জব্দ, দামী হলেও এই  মশলার রয়েছে প্রচুর গুণ 

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ১২ ডিসেম্বর ২০২৪ ০১ : ১৬Moumita Ganguly

আজকাল ওয়েবডেস্কঃ বিরিয়ানি থেকে পোলাও, ভারতীয় রান্নায় জায়ফল অন্যতম ভূমিকা পালন করে। দামী হলেও এই মশলার রয়েছে প্রচুর পুষ্টিগুণও। রান্নায় সুগন্ধ ও স্বাদ বৃদ্ধির পাশাপাশি শরীরকে সুস্থ ও চনমনে রাখতেও সিদ্ধহস্ত জায়ফল। জেনে নিন এর বাকি গুণাগুণ সম্পর্কে। 

জায়ফল অ্যান্টি-ইনফ্লেমেটরি যৌগে সমৃদ্ধ, একে মনোটারপেস বলে। এটিতে সাবাইনিন, টেরপিনল এবং পিনিন রয়েছে। এটি আপনার দেহের দীর্ঘস্থায়ী প্রদাহজনিত সমস্যা যেমন হৃদরোগ, ডায়াবেটিস এবং বাতকে উপশম করতে কার্যকর। 

জায়ফল গাছের বীজ থেকে তৈরি এই বিশেষ তেলটি ব্যথার জায়গায় লাগিয়ে যদি কিছু সময় ম্যাসাজ করা যায়, তাহলে কষ্ট কমতে একেবারেই সময় লাগে না। এমনকি জয়েন্টের ব্যথা কমাতেও জায়ফল তেল বিশেষ ভূমিকা পালন করে থাকে। এক্ষেত্রে অল্প পরিমাণে জায়ফল তেল নিয়ে তা নারকেল তেল অথবা অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে যদি ব্যথার জায়গায় লাগানো যায়, তাহলে উপকার পাওয়া যায়।

দিনের পর দিন রাতে ঠিক মতো ঘুম না হলে তাহলে সময় থাকতে থাকতে সাবধান হওয়াটা জরুরি। কারণ চিকিৎসকেদের মতে দীর্ঘ সময় যদি রাতে ঠিক মতো ঘুম না হয়, তাহলে একদিকে যেমন মস্তিষ্কের ক্ষমতা কমতে শুরু করে, তেমনি নানাবিধ কার্ডিওভাস্কুলার ডিজিজে আক্রান্ত হওয়ার আশঙ্কাও যায় বেড়ে। এখানেই শেষ নয়, ইনসমনিয়ার কারণে হার্ট অ্যাটাকের আশঙ্কা যেমন বৃদ্ধি পায়, তেমনি রক্তচাপ বেড়ে যাওয়ার আশঙ্কাও থাকে, এমনকি ডায়াবেটিসের মতো রোগও ঘাড়ে চেপে বসতে পারে। প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে এক গ্লাস দুধে অল্প পরিমাণে জায়ফল গুঁড়ো মিশিয়ে পান করা শুরু করলে ইনসমনিয়ার মতো সমস্যা দূরে পালাতে একেবারেই সময় লাগে না । ফলে শরীরের কোনও ক্ষতি হওয়ার আশঙ্কা প্রায় থাকে না বললেই চলে। সেই সঙ্গে মস্তিষ্কের ক্ষমতাও বাড়ে।

স্ট্রেস এবং অ্যাংজাইটি কিন্তু শরীরের মারাত্মক ক্ষতি করে থাকে। তাই তো বড় কোনও ক্ষতি হওয়ার আগেই যদি সাবধান হওয়া না যায়, তাহলে কিন্তু বিপদ! এখন প্রশ্ন হল স্ট্রেসকে নিয়ন্ত্রণে রাখা যায় কীভাবে? এক্ষেত্রে সম পরিমাণে জায়ফল গুঁড়ো এবং আমলকি গুঁড়ো নিয়ে এক গ্রাস জলে মিশিয়ে দিনে একবার করে পান করতে হবে। এমনটা করলে শরীরে সেরাটোনিন এবং ডোপামাইন হরমোনের ক্ষরণ যাবে বেড়ে, যে কারণে স্ট্রেস এবং অ্যাংজাইটির প্রকোপ কমতে দেখবে সময়ই লাগবে না। ফলে শরীরের কোনও ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা প্রায় থাকবে না বললেই চলে।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতেও তাই ভূমিকা রয়েছে জায়ফলের। জায়ফল রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে খুব ভাল কাজ করে। তবে ব্যবহার করার আগে একবার চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিতে হবে। পুরুষদের যৌনক্ষমতা বাড়াতেও দারুণ কাজ করে জায়ফল। যে সব পুরুষের বিবাহিত জীবনে যৌনতা একেবারে মরে গিয়েছে তাঁরা পুণরায় উন্মাদনা ফিরে পেতে চাইলে রোজ জায়ফল খেলে কাজ হবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া