বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১২ ডিসেম্বর ২০২৪ ০১ : ০৯Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: অহরহ ঘটছে মারাত্মক দুর্ঘটনা, পরিণতিও ভয়াবহ। তাও সেলফি, রিল বা ভ্লগে ভাইরাল হওয়ার নেশায় চূড়ান্ত ঝুঁকি নেওয়ার প্রবণতা কিছুতেই কমছে না। সম্প্রতি এরকমই মারাত্মক একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, শ্রীলঙ্কায় এসে এক চিনা মহিলা পর্যটক ট্রেনের বাইরে ঝুঁকে সেলফি তুলতে ব্যস্ত। তখন বেশ গতিতে চলছিল ট্রেনটি। আচমকা গাছের ডালপালায় ধাক্কা খান ওই পর্যটক। নিমেষে ট্রেন থেকে পড়ে যান তিনি। তখন ট্রেনের অন্য যাত্রীদের হতভম্ব অবস্থা। চোখে মুখে আতঙ্ক। শেষ কী হল ওই চিনা পর্যটকের?
এক্স হ্যান্ডেলে ওই ভিডিও শেয়ার করে একজন লিখেছেন, "একজন চিনা পর্যটক শ্রীলঙ্কার উপকূলীয় রেললাইনে ভ্রমণ করার সময় হৃদয়বিদারক এক ঘটনা ঘটে। ট্রেন থেকে ঝুলন্ত অবস্থায় ভিডিও রেকর্ড করার সময় একটি গাছের ডালে ধাক্কা খেয়ে তিনি ট্রেন থেকে পড়ে যান।" এই প্রত্যক্ষদর্শীর বয়ান অনুসারে, ট্রেনটি পরের স্টেশনে গিয়ে থামলে বেশ কয়েকজন যাত্রী দুর্ঘটনাস্থলে পৌঁছায়।
A Chinese tourist in #Colombo, #SriLanka, had a close call on Dec 7, falling off a train while leaning out for a video. Hit by a tree branch, she tumbled into bushes and escaped with minor scratches. Police urge travelers: safety first!#travel pic.twitter.com/t33pSMIuBX
— Shanghai Daily (@shanghaidaily) December 11, 2024
কী দেখলেন ওই যাত্রীরা? কী অবস্থা ওই চিনা পর্যটকের? প্রত্যক্ষদর্শীর দাবি, "সৌভাগ্যবশত ওই পর্যটক গাছপালার ঝোপে পড়েছিলেন। ফলে তাঁর আঘাত গুরুতর ছিল না।" পুলিশ জানিয়েছে, চিনা নাগরিকের দেহে মারাত্মক কোনও চোট আঘাত নেই।
স্থানীয় পুলিশ প্রশানের তরফে, ট্রেনের যাত্রীদের সর্বদা তাদের চারপাশের ঘটনায় মনোযোগ দেওয়ার কথা স্মরণ করানো হয়েছে। জনগণকে নিরাপত্তা বিধি মেনে চলতে বলা হয়েছে।
ভিডিও-টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অনেকেই শুধুমাত্র একটি রিলের জন্য নিজেকে বিপদে ফেলায় মহিলার সমালোচনা করেছেন। একজন লিখেছেন, "তিনি ভাগ্যবান যে গাছের ঝোপে পড়েছেন।" অন্য একজন ওই চিনা মহিলা পর্যচককে "মূর্খ" বলে তোপ দেগেছেন।
এই ধরনে ঘটনা বারংবার ঘটছে। তবুও হুঁশ ফিরছে না। চলতি বছরের শুরুতেই দেখা গিয়েছিল এক মহিলা বাচ্চাকে নিজের পায়ে আঁকড়ে কূয়োর ধারে বসে আছেন। মহিলাট গানও গাইছেন। ভিডিও-তে তারপরের দৃশ্য আরও ভয়ঙ্কর। দেখা যায়, ওই শিশুটি কূযোর উপর ঝুলছে। নেটপাড়ায় যা আলোড়ন ফেলেছিল। বিষয়টিকে বেপরোয়া, অপ্রয়োজনীয় এবং অর্থহীন বলেছেন। বেশ কয়েকজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী শিশুটির জীবনকে বিপদে ফেলার জন্য মহিলাকে গ্রেপ্তারের দাবিও করেছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?