বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

 this home made natural moisturizer cream make your skin tone bright remove extra oil also

লাইফস্টাইল | শীতকালে তৈলাক্ত ত্বক আরও বেশি তেলতেলে হয়ে যায়? এই ঘরোয়া ময়েশ্চারাইজার দিয়ে রাতে করুন বিশেষ যত্ন 

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ১২ ডিসেম্বর ২০২৪ ২৩ : ৫৫Moumita Ganguly

আজকাল ওয়েবডেস্কঃ শীতে ত্বকের যত্ন নেওয়া সহজ নয়। তৈলাক্ত মানেই কোনও কারণ ছাড়াই ব্রণ হতে থাকে। এই ধরনের ত্বকের যত্নও তাই সতর্ক হয়ে করা জরুরি। তৈলাক্ত ত্বক এমনিতেই ভীষণ স্পর্শকাতর হয়। ফলে একটু গাফিলতি হলেই নানা সমস্যা দেখা দিতে শুরু করে। শীতে ত্বক যাতে ঝলমলে থাকে তার জন্য কয়েকটি ভুল এড়িয়ে চলা জরুরি। নয়তো সমস্যায় পড়তে হতে পারে। নামিদামী কোম্পানির রাসায়নিক মিশ্রিত ক্রিম না লাগিয়ে ভরসা রাখুন এই ঘরোয়া উপায়ে তৈরি ময়েশ্চারাইজারে। জেনে নিন কীভাবে বানাবেন এই ক্রিম।

একটি পাত্রে দু'চামচ চাল ও ৪-৫টি আমন্ড বাদাম ভিজিয়ে রাখুন। পরেরদিন সকালে আমন্ড বাদামের খোসা ছাড়িয়ে নিন। ভেজানো চাল ও বাদাম ব্লেন্ড করে নিন। ছেঁকে নিন। ছেঁকে নেওয়া পেষ্ট একটি বাটিতে রাখুন। এর উপর দু'চামচ করে অ্যালোভেরা জেল ও গ্লিসারিন মিশিয়ে নিন। একটি  ভিটামিন ই ক্যাপসুল কেটে দিন। ভাল করে মিশিয়ে একটি ঘন ক্রিম তৈরি করুন। রাতে ঘুমোতে যাওয়ার আগে এই ক্রিম মুখে মেখে পাঁচ মিনিট ম্যাসাজ করুন। আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে উত্তোরত্তর বেড়েই চলবে। 

চালের গুঁড়ো প্রাকৃতিক এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে। অর্থাৎ আপনি যদি নিয়মিত চালের গুঁড়ো মুখে লাগান, তাহলে ত্বকের মৃত কোষের স্তর পরিষ্কার হয়ে যায়। ফলে ত্বকের ভিতরে রক্ত সঞ্চালন বাড়ে। অক্সিজেন সরবরাহও পর্যাপ্ত পরিমাণে হয়। তাই সাময়িক ভাবে জেল্লা বৃদ্ধি হয়। চালের গুঁড়োর গুণে ত্বকও উজ্জ্বল হতে পারে? চালের গুঁড়ি ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে, কালচে ছোপ দূর করে,ত্বক টানটান ও ঝকঝকে করে তোলে। ঘরোয়া কয়েকটি উপকরণ এর সঙ্গে মিশিয়ে নিলেই পেতে পারেন কাঙ্ক্ষিত ফল। চালের গুঁড়ো দিয়ে তৈরি রকমারি ফেসপ্যাকের যে কোনও একটি ব্যবহার করলেই, খরচ করে আর নামী-দামি প্রসাধনী ব্যবহারের দরকার পড়বে না। তবে, সে ক্ষেত্রে চালের গুঁড়ো মিশিয়ে মুচমুচে তেলেভাজার লোভ খানিক ত্যাগ করতে হবে। কারণ, ভাজাভুজিতে শরীর থেকে ত্বক কোনওটিই ভাল থাকে না।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া