মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১২ ডিসেম্বর ২০২৪ ২৩ : ২৭Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা আলোড়ন ফেলেছে। চিন্তা বেড়েছে সীমান্তবর্তী অসম, ত্রিপুরা, বাংলার। উদ্বেগ বাড়াচ্ছে অনুপ্রবেশ ইস্যু। ভারত-বাংলাদেশ উত্তেজনার আবহেই বড় ঘোষণা করেছেন অসমের মুখ্যমন্ত্রী। স্পষ্ট জানিয়েছেন যে, এনআরসির জন্য আবেদন না করলে এবার থেকে আর আধার কার্ড পাওয়া যাবে না।
কী বলেছেন মুখ্যমন্ত্রী?
বুধবার বৈঠক করেছে হিমন্ত বিশ্বশর্মা মন্ত্রিসভা। সেখানেই মুখ্যমন্ত্রী বলেছেন, “গত দু'মাসে অসম, ত্রিপুরার পুলিশ এবং বিএসএফ বেশ কিছু অনুপ্রবেশকারীকে আটক করেছে। বাংলাদেশ থেকে অনুপ্রবেশ বিষয়টি আমাদের জন্য উদ্বেগের বিষয়। সেই কারণেই আমাদের কঠোর পদক্ষেপ করতে হবে।"
অসম সরকারের সিদ্ধান্ত, এখন থেকে, রাজ্য সরকারের সাধারণ প্রশাসন বিভাগ আধার আবেদনকারীদের যাচাইকরণের জন্য নোডাল সংস্থা হবে এবং প্রতিটি জেলায় একজন অতিরিক্ত জেলা কমিশনার নিয়োগ করা হবে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিস্বশর্মার কথায়, "প্রাথমিক আবেদনের পর, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই) এটি যাচাইয়ের জন্য রাজ্য সরকারের কাছে পাঠাবে। স্থানীয় সার্কেল অফিসার (সিও) প্রথমে পরীক্ষা করে দেখবেন আবেদনকারী বা তার বাবা-মা বা পরিবার এনআরসি-তে অন্তর্ভুক্তির জন্য আবেদন করেছেন কিনা।" যদি এনআরসি-র জন্য কোনও আবেদন না থাকে, তবে আধারের জন্য অনুরোধ অবিলম্বে প্রত্যাখ্যাত হবে এবং কেন্দ্রে একটি প্রতিবেদন জমা করা হবে।
মুখ্যমন্ত্রীর সংযোজন, "যদি দেখা যায় যে, এনআরসি-র জন্য আবেদন করা ছিল, তখন সিও সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে সরজমিনে যাচাইয়ের জন্য যাবেন। সংশ্লিষ্ট আধিকারিক সম্পূর্ণরূপে নিশ্চিত হওয়ার পরে, আধার অনুমোদন করা হবে।"
নতুন নির্দেশ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য হবে না। মুখ্যমন্ত্রীর ঘোষণা, "এইভাবে, আমরা আমাদের আধার প্রদানের ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য একটি কঠোর ব্যবস্থা প্রয়োগ করব, যাতে কোনও সন্দেহজনক ব্যক্তি পরিচয়পত্র পেতে না পারে।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?