শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ১২ ডিসেম্বর ২০২৪ ২২ : ০২Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: মুম্বই মানেই গল্পের শহর। এখানকার প্রতিটি অলিতে গলিতে রয়েছে শুধুই গল্পের হাতছানি। এমনই এক গল্পের কথা এখন মুম্বইয়ের প্রতিটি মুখে। এযেন রূপকথার এক গল্প। ভরত জৈন। তাকে সকলে ভিখারি হিসাবেই জানেন। তবে তিনি হঠাৎ করে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন। বিশ্বের ধনী ভিখারির তালিকায় নাম তুলেছেন তিনি।
তিনি এমন একটি কাজ করেছেন যা প্রতিটি সাধারণ মানুষের স্বপ্ন থাকে। ভরতের বর্তমান সম্পত্তির পরিমান ৭.৫ কোটি টাকা। তিনি বিগত ৪০ বছর ধরে ভিক্ষাবৃত্তি করেছেন। ভিক্ষা করে তার দৈনিক আয়ের পরিমান ২ হাজার থেকে আড়াই হাজার টাকা। অর্থাৎ মাসে তার আয় ৬০ হাজার থেকে ৭৫ হাজার টাকা। প্রতিদিন অফিসের কাজের সময়ের মতোই তিনি ১০ থেকে ১২ ঘন্টা ধরে ভিক্ষাবৃত্তি করেন। তবে তার এই সম্পদের পরিমান দেখে সকলেই হতবাক।
ভরত ইতিমধ্যেই মুম্বইতে একটি ফ্ল্যাট কিনে ফেলেছেন। সেই ফ্ল্যাটের দাম ১ দশমিক ৪ কোটি টাকা। এছাড়া থানেতে ভরত দুটি দোকান ভাড়া করেছে সে। সেখান থেকে মাসে তার ৩০ হাজার টাকা আয় হয়। নিজের পরিবারের ভবিষ্যত এখান থেকে নিশ্চিত করেছে ভরত। অভাবের সংসার থেকে বেড়ে উঠেছে ভরত। তবে নিজের দুই ছেলেকে সে কনভেন্ট স্কুল থেকে পড়াশোনা করাচ্ছে।
তার বাড়ির লোক বর্তমানে তার ভিক্ষাবৃত্তিকে মেনে নিতে পারছেন না। তবে কারও কথা না শুনে নিজের কাজ করে চলেছে ভরত। এই কাজ করে আনন্দ লাভ করে সে বলেই জানিয়েছে। এখানেই শেষ নয়, ভিক্ষা করে যে টাকা রোজগার হয় সেখান থেকে একটি অংশ সে বিভিন্ন মন্দিরে দান করে। ভরতের এই উন্নতি ভারতের একটি বিশেষ শিল্পকে তুলে ধরেছে। তাই সকলের নজরে পড়ে গিয়েছে ভরত। বিশ্বের ধনী ভিখারির তকমা ইতিমধ্যেই পেয়েছে ভরত জৈন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?