বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | মাইকে তারস্বরে হিন্দি গান, সঙ্গে দেদার নাচ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের প্রতিবাদে চমক

RD | ১২ ডিসেম্বর ২০২৪ ২১ : ৪৬Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: উপাচার্যের বাসভবনের সামনে তারস্বরে বাজছে সাউন্ড বক্স। হিন্দি গানের গগনভেদী বোল। প্রবল আওয়াজে সেখানে টেঁকা দায়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণে প্রতিবাদের হাতিয়ার হিসাবে উদ্ভট এই পথই বেছে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল ভিডিও-তে এমন প্রতিবাদ দেখা গিয়েছে। যে দেশে ভারতীয় পণ্য বয়কটের ডাক দেওয়া হয়েছে, সেই দেশেই কীভাবে হিন্দি গান প্রতিবাদের হাতিয়ার হল তা নিয়েই প্রশ্ন উঠছে। 

ভাইরাল ভিডিও-তে দেখা যাচ্ছে, পড়ুয়াদের বিশাল সমাবেশ একটি রিকশার উপর বড় লাউড স্পিকার রয়েছে। স্পিকারে গান বেজে ওঠার সঙ্গে সঙ্গেই প্রতিবাদী পড়ুয়ারা লাফিয়ে নাচতে থাকে। লাউড স্পিকারে তখন বাজছিল, হরিয়ানভি পারফর্মার তথা 'বিগ বস' প্রতিযোগী স্বপ্না চৌধুরীর হিট গান 'তেরি আখ্যা কা ইয়ো কাজল'। গানটি আরও জোরে চললে পড়ুয়ারা আরও উল্লাস ও চিৎকার শুরু করেন।

 

কিন্তু কেন এই প্রতিবাদ? সোশ্যাল মিডিয়া পোস্ট অনুসারে, আবাসিক ছাত্রীরা হোস্টেলের কাছে মাইক বন্ধ করার আবেদন করেছিলেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে। কিন্তু তাতে আমল দেওয়া হয়নি। তার প্রতিবাদে পড়ুয়ারা তারস্বরে মাইক বাজাচ্ছে। একটি প্রতিবাদী পোস্টের ক্যাপশনে লেখা আছে, "ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মহিলা হলের কাছে শব্দ দূষণের বিরুদ্ধে ব্যবস্থা নেননি বলে অভিযোগ করা হয়েছে, তাই মহিলা শিক্ষার্থীরা ভিসির বাড়ির সামনে লাউডস্পিকার লাগিয়েছে।"

অনেকেই অভিনব এই প্রতিবাদে মুগ্ধ এবং বিস্মিত। একজন ভারতীয় নেজিজেন বলেছেন, "বাংলাদেশি ছাত্ররা প্রতিবাদ করার জন্য হরিয়ানভি গান বাজানো আমার বিঙ্গো কার্ডে ছিল না।" অন্য একজন লিখেছেন, "এটা প্রতিবাদের সবচেয়ে স্মার্ট উপায়।" আরেকজন নেটিজেন বলেন, "উপাচার্যের যাতে বিষয়টি সম্পূর্ণ বোধগম্য় হয় তাই পড়ুয়ারা এই ধরনের প্তিবাদ করেছে।" বোধগম্য হয়," তৃতীয় একজন ব্যবহারকারী কটাক্ষ করে।

অবশ্য প্রতিবাদে সুফল মিলেছে। প্রক্টর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, সন্ধ্যা ৬টার পর বিশ্ববিদ্যালয় এলাকায় স্পিকার বা মাইক ব্যবহার করা যাবে না। এরপরই প্রতিবাদী পড়ুয়ারা অবস্থান তুলে নেয়। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া