মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | টাকা নিয়ে গোলমাল, পুলিশি জেরায় মাকে খুনের কথা কবুল বিজ্ঞানীর নাবালক ছেলের

RD | ১২ ডিসেম্বর ২০২৪ ২০ : ৪৬Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: দিন কয়েক আগেই পুলিশি জেরায় জানিয়েছিল, হঠাৎ পড়ে গিয়ে মায়ের মৃত্যু হয়েছে। কিন্তু, শেষপর্যন্ত পুলিশি জেরায় সব জারিজুরি শেষ। ভাবা পারমানবিক পরমাণু গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীর নবালক ছেলে মা-কে খুনের কথা স্বীকার করল। স্কুলে যাওয়ার আগে গত ৩ ডিসেম্বর মা ও ছেলের মধ্যে বচসা হয়েছিল। সেই রাগেই মা-কে সে ঠেলে ফেলে দেয় বলে কবুল করেছে বছর ১৭-র তরুণ। 

ভাবা পারমানবিক পরমাণু গবেষণা কেন্দ্রের বিজ্ঞানী রাম মিলন। তিনি থাকেন চেন্নাইতে। গত ৩রা ডিসেম্বরের পর প্রায় চারদিন পেরিয়ে গেলেও স্ত্রী, পুত্রের কোনও খোঁজ পাচ্ছিলেন না রাম। ফলে উৎকণ্ঠা বাড়ছিল। শেষপর্যন্ত গত ৭ ডিসেম্বর উত্তরপ্রদেশের গোরখপুরের বাড়িতে পৌঁছন ওই বিজ্ঞানী। তখন তিনি দেখেছিলেন বাড়ি তাা বন্ধ। এরপর চাবি খুলে ঘরে ঢুকেই হতভম্ব হয়ে যায় রাম মিলন। ঘদেখেন, তাঁর স্ত্রী আরতি ভর্মার দেহ মেঝেতে পড়ে রয়েছে। হদিশ মিলছে না নাবালক ছেলের। হন্যে হয়ে খোঁজাখুঁজির পর স্থানীয় এক মন্দির থেকে ছেলের সন্ধান মেলে।

এরপরই আরতি ভর্মা মৃত্যুর রহস্যভেদে তদন্তে নামে পুলিশ। বিজ্ঞানীর ছেলেকে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন সে জানিয়েছিল, আচমকা পড়ে গিয়ে মায়ের মৃত্যু হয়েছে। কিন্তু তদন্ত এগোতেই অন্য তথ্য সামনে আসে। ময়নাতদন্তেও নিছক মৃত্যু নয় বলে রিপোর্ট দেয়।  পুলিশের দাবি, আরতির ঘরের দু'টি জায়গায় রক্তের দাগ ছিল। ফলে মৃতদেহ কেই টানাহেঁচরা করেছে। খতিয়ে দেখা হয় সিসিটিভি ফুটেজ। সেখানেও দেখা যায়, ওই দিন অন্য কেই আরতিদের বাড়িতে ঢোকেনি।

সন্দেহ বাড়তে থাকে পুলিশের। ফলে রাম মিলন ও আরতি ভর্মার একাদশ শ্রেণির নাবালক পুত্রকে ফের একবার জিজ্ঞাসাবাদ করে পুলিশ। আর টানা দু'ঘন্টার সেই জেরাতেই রহস্যভেদ হয়। মাকে ঠেলে ফেলে দেওয়ার কথা স্বীকার করে নেয় সে।

পুলিশ সুপার জিতেন্দ্র কুমার শ্রীবাস্তব জানিয়েছেন, ছেলেটির ঘর থেকে ৫০০, ২০০, ১০০ টাকার অনেকগুলি নোট উদ্ধার হয়েছে। জিজ্ঞাসাবাদের সময়, ছেলেটি মঙ্গলবার সন্ধ্যায় স্বীকার করেছে যে গত ৩রা ডিসেম্বর সকালে, মা তাকে স্কুলে যেতে বলেছিল। কিন্তু স্কুলে যেতে চাইছিল না সে। তখন টাকা নিয়ে বিবাদ শুরু হয় এবং রাগে মা ছেলের দিকে টাকাগুলি ছুঁড়ে মারে। এরপরই ছেলে মা-কে ঠেলে দেয়। আর তাতেই পড়ে গিয়ে মৃত্যু হয় আরতিদেবীর।

ওই নাবালককে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া