বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Employees will get only 4 days work and 3 days off in a week in this country

বিদেশ | অফিসে যেতে হবে মাত্র চার দিন, সপ্তাহে তিন দিন ছুটি, কোন দেশের কর্মীরা পাবেন এই সুযোগ

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ১২ ডিসেম্বর ২০২৪ ২০ : ৪০Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: জন্মহার ক্রমশ হ্রাস পাওয়ায় উদ্বিগ্ন জাপান সরকার। ক্রমহ্রাসমান জন্মহারের ফলে হ্রাস পাচ্ছে সে দেশের জনসংখ্যাও। জাপান সরকার বিভিন্ন পদক্ষেপ করেছে দেশের জনগণকে উৎসাহ দিতে। কাজ হচ্ছে না কিছুতেই। ২০২৪ সালের হিসেব অনুসারে  ১২ কোটি ৩৯ লক্ষ জনসংখ্যার দেশটিতে গত বছর মাত্র ৭ লাখ ২৭ হাজার ২৭৭ শিশুর জন্ম হয়েছে গত ১ বছরে। এই অবস্থায় কর্মীরা যাতে পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন এবং পরিবার বৃদ্ধির ব্যাপারে চিন্তাভাবনা করতে পারেন সেই উদ্দেশে নতুন পদক্ষেপ নিল টোকিয়ো প্রশাসন। সরকারি কর্মীদের সপ্তাহে মাত্র চার দিন অফিসে আসতে হবে জানিয়ে দিল প্রশাসন। বাকি তিন দিন ছুটি। ২০২৫ সালের এপ্রিল মাস থেকে চালু হবে এই নিয়ম।

টোকিয়োর গভর্নর ইউরিকো কোইকে এই নতুন সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, পরিবর্তনশীল চাহিদার কথা মাথায় রেখে এই পদক্ষেপ করা হয়েছে। তিনি জানা, কর্মক্ষেত্রে  এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। কারও মনে করা উচিত নয় যে তাঁকে কর্মজীবন, সন্তানের যত্ন বা পরিবারের মধ্যে যে কোনও একটি বেছে নিতে হবে। তাঁর বিশ্বাস, এই নীতি বিশেষ করে তরুণ পরিবারগুলিকে সাহায্য করবে, যাতে তাঁরা কর্মক্ষেত্রে  এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারেন।

টোকিও প্রশাসন সরকারি কর্মচারীদের সপ্তাহে তিন দিন ছুটি নেওয়ার বিকল্প দিয়েছে। এছাড়াও ছোট বাচ্চাদের যত্ন নেওয়া পিতামাতারা তাঁদের কাজের সময় কমানোর অনুমতি পাবেন। বিনিময়ে তাঁদের বেতন কমানো হতে পারে। 

জাপানের প্রজনন হার বর্তমানে তলানিতে এসে ঠেকেছে। রিপোর্ট বলছে, গত বছরের হিসেবে এই প্রজনন হার জন্মপিছু ১.২ শিশুতে নেমে এসেছে। যা যথেষ্ট আশঙ্কার। দেশের জনসংখ্যা বাড়াতে চাইলে এই হার অন্তত ২.১ এ আনতে হবে। এর জন্য সে দেশের যুবক-যুবতীদের বেশি করে সময় কাটানো প্রয়োজন। কিন্তু কাজের চাপে বা ওভারটাইমের চক্করে সেটাই হয়ে ওঠে না। গত বছর সে দেশে মাত্র সাত লক্ষ সাতাশ হাজার দুশো সাতাত্তর জন শিশুর জন্ম হয়েছিল। মহিলারাও সে দেশে যথেষ্ট ক্যারিয়ার সচেতন। তাই অনেকক্ষেত্রেই তাঁরা পরিবার আর ক্যারিয়ারের মধ্যে বেছে নেন ক্যারিয়ারকে। যাঁর প্রভাব পড়ছে জনসংখ্যায়। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া