বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ১২ ডিসেম্বর ২০২৪ ২০ : ১৫Moumita Ganguly
আজকাল ওয়েবডেস্কঃ ভিটামিন ই ত্বকের জন্য ভীষণই উপকারি তা বলার অপেক্ষা রাখে না। ত্বককে আর্দ্র, নরম, সুন্দর রাখতে সাহায্য করে এই বিশেষ ভিটামিন। অনেকেই তাই ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করেন। এই ধরনের ক্যাপসুল ত্বকের জন্য ক্ষতিকারক নয় বলেই মনে করেন বিশেষজ্ঞরা। ত্বকের বিভিন্ন সমস্যা মেটাতে সাহায্য করে এই ক্যাপসুল।
ত্বকের সাধারণ কিছু সমস্যা যেমন, ব্রণ, দাগছোপ, ফুসকুরির সমস্যা মেটায় এই ক্যাপসুল। শুধু তাই-ই নয়, ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও সাহায্য করে। ঘরোয়া যে কোনও ফেসপ্যাক বা ক্রিম তৈরি করতে ভিটামিন ই ক্যাপসুল অন্যতম ভূমিকা পালন করে। ব্রণ হওয়ার পর অনেকেরই মুখে দাগ থেকে যায়। এইসব দাগ নিমেষে ভ্যানিশ করে দেয় এই বিশেষ ক্যাপসুল। কারণ এতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিড্যান্ট রয়েছে। ত্বকের মৃত কোষ দূর করতেও সাহায্য করে এই ক্যাপসুল। চোখের নীচের গাঢ় কালো দাগ মেটাতেও সাহায্য করে ভিটামিন ই ক্যাপসুল। টক দই ও লেবুর রসের সঙ্গে মিশিয়ে এই ক্যাপসুল ব্যবহার করলে দ্রুত ফল পাবেন।
ত্বকে পুষ্টি জোগাতে এই ভিটামিনের জুড়ি মেলা ভার। তবে শুধু ত্বক নয়, চুলের খেয়াল রাখতেও কাজে লাগে ভিটামিন ই ক্যাপসুল। চুলের সমস্যা বারো মাসের। চুল ভাল রাখতে অনেকেই নানা উপকরণ ব্যবহার করেন। বিদেশি সংস্থার প্রসাধনী থেকে ঘরোয়া টোটকা— বাদ যায় না কিছুই। তবে চুলের সমস্যার সমাধান পেতে হলে ভরসা রাখতে পারেন ভিটামিন ই ক্যাপসুলের উপর। চুল ভাল রাখতে তেল মালিশ করা জরুরি। তেল কেনার সময় উপকরণে এক বার চোখ বুলিয়ে দেখে নিন, কোথাও ভিটামিন ই আছে কি না। থাকলে ভাল, না থাকলেও সমস্যা নেই। নারকেল তেলের সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নিতে পারেন। ভিটামিন ই সমৃদ্ধ তেল চুলের বৃদ্ধি ঘটায়। চুলের ঘনত্বও বেশি হয়। পুষ্টি পায় চুল। খুশকির সমস্যাতেও এই টোটকা কার্যকরী হতে পারে। চুল পড়ার সমস্যা মিটিয়ে, নতুন চুল গজাতে সাহায্য করে এই ক্যাপসুল। পাশাপাশি ফ্রি র্যাডিক্যালের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এই ভিটামিন। হেয়ার ফলিকলকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এই ভিটামিন। এ ছাড়া চুলের গোড়ায় রক্ত প্রবাহ বাড়াতে সাহায্য করে। চুলে পর্যাপ্ত পুষ্টি জোগায় এই ভিটামিন। চুলের গোড়া মজবুত করতে এই ভিটামিন ই ক্যাপসুলের বিকল্প নেই বলেই মনে করেন বিশেষজ্ঞরা। সূর্যের ক্ষতিকারক অতিবেগুনী রশ্মি থেকে চুলকে রক্ষা করে এই ভিটামিন। পাশাপাশি দূষণ ও ধুলো-ময়লা থেকে চুলকে রক্ষা করে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?